চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার সহমর্মিতা আমাদের হৃদয় স্পর্শ করেছে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনরত সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তারেক রহমান। পোস্টে তিনি বলেন, গভীর শোকের এই সময়ে দেশবাসী এবং দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট সবার সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ তাদের হৃদয় স্পর্শ করেছে।

তারেক রহমান তার পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, বরং শোকময় পরিবেশেও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং লাখো মানুষকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন।

Banglabid

এছাড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব এবং এপিবিএন সদস্যদের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের ধৈর্য, সততা ও পেশাদারিত্বের কারণে লক্ষাধিক মানুষ নিরাপদে সমবেত হয়ে শ্রদ্ধা জানাতে পেরেছেন এবং শান্তিপূর্ণভাবে ফিরে গেছেন।

তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফ, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারেক রহমান জানান, যাদের কাজ অনেক সময় দৃশ্যমান হয় না ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের সতর্কতা ও নিষ্ঠার কারণেই দিনটি নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

Reneta

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন, যা দেশের বাইরে থেকেও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর সম্মানের প্রতিফলন।

জানাজা ও দাফনের বিশাল জনসমাগমের মধ্যেও দায়িত্ব পালন করা দেশি-বিদেশি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন।

এছাড়া তিনি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সকল সদস্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, জাতীয় শোকের এই সময়ে তাদের ব্যক্তিগত উপস্থিতি ও সহানুভূতি তার পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে বিবেচিত হয়েছে।

পোস্টের শেষাংশে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনাদের কারণেই আমাদের পরিবার ও পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানবিএনপিবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পরবর্তী

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন

পরবর্তী

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন

ছবি: সংগৃহীত

রাজশাহীতে হাটের মধ্যে ঢুকে গেল ট্রাক, নিহত ৪

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT