চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যুগ পর শান্তর রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ন ০৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

যুব ওয়ানডেতে একের পর এক রেকর্ড করে চলেছেন ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড যুবদলের দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২০ বলে ফিফটি এবং সর্বোচ্চ ৯টি ছক্কার রেকর্ড গড়েছিলেন ১৪ বর্ষী ব্যাটার। চতুর্থ ম্যাচে নেমে যুব ওয়ানডেতে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এবং দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। পাশাপাশি নিজের গড়া ছক্কার রেকর্ডও ভেঙেছেন।

যুব ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটি ছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর। ২০১৩ সালে সিলেটে শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করেন শান্ত। সূর্যবংশী সেঞ্চুরি করলেন ১৪ বছর ১০০ দিন বয়সে।

ক্রাউন্টি গ্রাউন্ডে ৭৮ বলে ১৪৩ রানের ঝড়ো ইনিংসের পথে সেঞ্চুরি করেছেন ৫২ বলে। যুব ওয়ানডেতে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে পাকিস্তানের কামরান গুলামের সেঞুরি ছিল দ্রুততম।

সূর্যবংশীর দানবীয় ইনিংসটিতে ছিল ১৩ চার ও ১০ ছক্কার মার। ভাঙেন যুব ওয়ানডেতে নিজের গড়া ৯ ছক্কার রেকর্ড। ইংলিশ যুবাদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯ ছক্কা ও ৬ চারে ৩১ বলে ৮৬ রান করেন।

ক্রাউন্টি গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৩৬৩ রানের সংগ্রহ গড়ে সফরকারী দল। সূর্যবংশীর রেকর্ড গড়া ১৪৩ রানের পাশাপাশি সেঞ্চুরি করেন ভিহান মালহোত্রা। ১৫ চার ও ৩ ছক্কায় ১২১ বলে ১২৯ রানের ইনিংস খেলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সূর্যবংশী’ইংল্যান্ডকামরানদ্রুততম সেঞ্চুরিভারতযুব ওয়ানডেলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে কনটেন্ট ক্রিয়েটর নিহত

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মার্চ ১৫, ২০২৬

তানজিদের সেঞ্চুরির পর বলে শেষের রোমাঞ্চ, সিরিজ জয়ের হাসি বাংলাদেশের

মার্চ ১৫, ২০২৬

কুয়েতে ইটালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT