চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের নির্বাচন: ভবিষ্যৎ নির্ধারণ করবে তরুণ ভোটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১১, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। এরই মধ্য চলছে শেষ সময়ের হিসাব-নিকাশ। ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে তরুণ ভোটাররা, যাদের সংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন। এছাড়াও এতে ভূমিকা রাখতে পারে নারী ভোটাররাও।

বৃহস্পতিবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের নির্বাচনে মোট ভোটারদের অর্ধেক সংখ্যায় নারী। ভোটারদের মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় ৫০.৬ শতাংশ রয়েছে।

তবে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দু’দশকের ক্ষমতার অবসান হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তার কারণ হিসেবে অনেকটা তরুণ ভোটারদের দেখছেন বিশ্লেষকরা। এছাড়াও তারা বলছেন, এরদোয়ান যদি এবার ক্ষমতা থেকে ছিটকে পড়েন, তবে তা হবে তার অর্থনৈতিক নীতিমালাজনিত কয়েকটি ভুল পদক্ষেপের কারণে।

বিশ্ববিদ্যালযয় শিক্ষার্থী পেরিট (২৩) বলেন, ‘যদি রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও জয়ী হন, আমাদের সবার জীবন দুঃস্বপ্ন হয়ে উঠবে।’ সরকারপন্থী ডিন নিয়োগের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে কারাগারে নেওয়া হয়েছিল এবং প্রায় দু’মাস কারাভোগ করেন তিনি।

পেরিট এর আগে মাত্র একবার ভোট দিয়েছেন। অন্যদিকে তার বন্ধু সৌউদি এবং এমরু প্রথমবারের মতো ভোটার হয়েছেন। এছাড়াও এবার তরুণ ভোটারদের সংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন, যারা এরদোগান ছাড়া অন্য কোন তুর্কি নেতাকে চেনেন না।

Reneta

সরকারী পরিসংখ্যান অনুসারে বর্তমানে ৪৪ শতাংশ মুদ্রাস্ফীতির দিকে ইঙ্গিত করে এমরু অভিযোগ করেন, তুরস্কের তরুণদের জন্য জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, ‘আপনি পড়ালেখা করারও সামর্থ্য রাখেন না, চলার জন্য আপনাকে পাশাপাশি ফুল টাইম চাকরিও করতে হবে।’

এরদোয়ান ও তার একে পার্টি প্রথম এক দশকের শাসন মেয়াদে তুরস্কে উচ্চ প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জন হতে দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তী দশক থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। মুদ্রার মান কমে যাওয়া এবং জীবনযাপনের খরচ বেড়ে যাওয়াকে কেন্দ্র করে গত কয়েক বছরে এরদোয়ানের প্রতি মানুষের সমর্থন কমতে দেখা গেছে। তবে তার জনপ্রিয়তা কমার এ প্রবণতা শুরু হয়েছে মূলত ২০১৩ সাল থেকে।

ওই বছর তুরস্কজুড়ে এরদোয়ান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হতে দেখা গেছে, বিরোধীদের ওপর ধরপাকড় চালানো হয়েছে। এছাড়া বৈশ্বিক সংকটের কারণে তুরস্ক এবং অন্য উদীয়মান বাজারগুলো তহবিল-সংকটে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্করিসেপ তাইয়েপ এরদোয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

জুলাই ৮, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই ৮, ২০২৬
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT