চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু ধর্ষণের দায়ে যুবকের সশ্রম যাবজ্জীবন

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৪:৪৭ অপরাহ্ণ ২৮, মে ২০২৪
জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটিতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ২৮ দুপুরের দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামীর নাম মো. মোজাম্মেল হক (৪০)। তার বাবা মৃত আতাউল হক, মা মর্তুজা বেগম। বর্তমান তারা শহরের রিজার্ভ বাজার পুরান বস্তি এলাকায় বসবাস করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়,  ২০১৮ সালে ২১ মার্চ দুপুর আনুমানিক ১২ টায় আসামী মো. মোজাম্মেল হকের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে পেঁয়াজ কেটে দেওয়ার জন্য তার ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয় মোজাম্মেল হক। পরে ভুক্তভোগী চিৎকার করলে তার মুখে কাপড় গুজে দিয়ে মাটিতে ফেলে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর মা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্বার করে। পরে আসামিকে আটক করে সদর থানার পুলিশে তুলে দেওয়া হয় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় অভিযোগ দায়ের করেন। এই মামলায় স্বাক্ষী ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

কারাদণ্ড ছাড়াও শিশুটির পরিবারকে ৯০ দিনের মধ্যে ১ লাখ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতে রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি এবং এই রায়ের মাধ্যমে সমাজে ধর্ষণজনিত অপরাধ কমে আসবে বলে আমি মনে করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালযুবকের যাবজ্জীবনরাঙামাটিতে শিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT