চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে কোরআন পোড়ানোয় যুবককে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিরাপত্তা বাহিনীর সদস্যের ছবি, sunglasses পরা পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনে পবিত্র কোরআন শরীফের কপি পুড়িয়ে বিতর্ক ও সহিংস বিক্ষোভকে উসকে দেওয়া ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্টকহোমের সোদারতালজে একটি অ্যাপার্টমেন্টে সালওয়ান মোমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে।

২০২৩ সালে স্টকহোম সেন্ট্রাল মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন শরীফে আগুন ধরিয়ে দেওয়ার পর ব্যাপক অস্থিরতা দেখা দেয়। গুলিবর্ষণের সময় মোমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচারে ছিলেন।

স্টকহোম পুলিশ নিশ্চিত করেছে, ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে রাতে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১১ মিনিটে হোভসজোর একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে বৃহস্পতিবার সকালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

মূলত ইরাকের বাসিন্দা এবং সুইডেনে বসবাসকারী মোমিকার বিরুদ্ধে ২০২৩ সালে একাধিক ঘটনার জন্য ‘একটি জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের’ অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার এ বিষয়ে আদালতের রায় হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর তা স্থগিত করেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, নিরাপত্তা বাহিনীগুলো বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে তদন্তদ করছে।

Reneta

মোমিকার ইসলাম বিরোধী বিক্ষোভ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এর ফলে বাগদাদে সুইডিশ দূতাবাসের বাইরে বিক্ষোভও হয়। এমনকি সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনাও ঘটে।

যদিও সুইডিশ কর্তৃপক্ষ বাক স্বাধীনতা আইনে মোমিকার কুরআন পোড়ানোর প্রতিবাদের অনুমতি দিয়েছিল। পরে সরকার নির্দিষ্ট পরিস্থিতিতে এই জাতীয় বিক্ষোভ সীমাবদ্ধ করতে আইন পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরআনসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT