রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে গত রাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
সোমবার ১১ আগস্ট সংঘর্ষ চলাকালে ৭ নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ুন রোড ময়লার গলিতে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাহ আলম (২২)। আহতরা হলেন- বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫)।
স্থানীয়রা বলছেন, জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে পাঁচ দিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রুপের সদস্য শাহ আলমকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ৭ নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ুন রোড ময়লার গলিতে এই ঘটনা ঘটে।
এ ঘটনার পর দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন ফয়সাল (২৫) ও সেলিম (২৪)।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আমরা দুপুরের পর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছি। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।







