চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াসিন আযীযের ‘দহনকাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৪
শিল্প সাহিত্য
A A
দহনকাল বইয়ের কভার, যেখানে বইয়ের শিরোনাম ও লেখক নাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পড়াশোনা করে কবি হওয়া দুরূহ। সাহিত্যের যতগুলো মাধ্যম আছে তার মাঝে কবি হয়ে কবিতা লিখা সবচেয়ে জনপ্রিয়। সাধারণে একটা বিষয়ে যা দেখেন, স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি দিয়ে কবি সেখানে ভিন্ন কিছু দেখেন, লিখেন। অভিজ্ঞতা সাহিত্যের সবগুলো শাখায় প্রয়োজনীয় উপাদান। কবিকেও দেখার দৃষ্টি দিয়ে অভিজ্ঞতা থেকে স্বচ্ছতর বিষয়টিকে বেছে নিতে হয়। পাশাপাশি শব্দচয়নের দিকেও লক্ষ রাখতে হয়। অনেকগুলো স্পষ্ট শব্দের মিশেলে কবিতা হয়ে উঠে নান্দনিক, যা পাঠকের মনে দ্যোতনা সৃষ্টি করে। কবি ইয়াসিন আযীযের লিখাগুলো বিষয়ের ভিন্নতা এবং শব্দচয়নে অনেকদূর এগিয়ে চলে ।

শরীয়তপুরের দক্ষিণ গোয়ালদীর, পালং এলাকায় কবির বেড়ে উঠা। পারিবারিকভাবে সাহিত্যানুরাগী ইয়াসিন আযীয বিভিন্ন দৈনিকে নিয়মিত লিখতে লিখতে পটুতা অর্জন করেন। একসময় ‘কীর্তিনাশার কাব্য’ নামের একটি ছোট কাগজের নির্বাহী সম্পাদক হয়ে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন।

সরকারি চাকুরে ইয়াসিন আযীযের দহনকাল, কবিতার বইয়ে কবি তার অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করার প্রয়াস চালিয়েছেন। তিনি উপলব্ধি করেছেন “শিক্ষিত অমানুষ না হয়ে নিরক্ষর থাকাই বরং শ্রেয়”। কবি ইয়াসিন আযীয দেখতে সচেষ্ট ছিলেন। মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু, সময়ের ব্যাধি, নদী, প্রকৃতিসহ অসংখ্য বিষয় কবি তার আটচল্লিশটি কবিতায় তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে লিখে গেছেন। সোনালি স্বপ্নের সেতু, অদ্ভুত ভূত, ধর্মের প্যাঁচালি বা মানব জীবন, মধ্যবিত্তের প্রিয় ঋতু লিখাগুলো গদ্য আঁকারে লিখা হলেও কবি যা বলতে চান সে স্পষ্ট। দহনকাল বইটির প্রথম কবিতা ‘বাংলাদেশ’ যেখানে স্থান করে নিয়েছে আমাদের তিন প্রধান নদীগুলো, মসলিন থেকে শুরু করে শস্য ধান পাটসহ এমনকি ইলিশ, ফজলি, আর ষড়ঋতুর দেশ পুরোটাই।

‘একটি দুঃস্বপ্নের রাত, কী সংকেত দিয়ে গেল? এটা কি সত্যিই দুঃস্বপ্ন- নাকি সময়ের চিত্রকল্প’ এমন পংতিগুলো পাঠককে ভাবায়। মানদণ্ড বা ‘সবুজ পায়রা’ কবিতাগুলো মনে স্বপ্ন দেখায়। ‘ধর্মগ্রন্থগুলো ডাক দিয়ে যায় মানুষ হওয়ার তারও বেশি অনুভব করি নিজে নিভৃতে’ কবির মনে দন্দ তাকে লিখতে ব্যত্যয় ঘটাতে পারে না। শেষ স্টিমারে কবি ঠিক লাফিয়ে চরে বসেন। কবি ইয়াসিন আযীয প্রকৃতই একজন কবি। তার কবিতার পংতিগুলো মনে নাড়া দিতে বাধ্য। তার সতত চেষ্টা অব্যাহত থাকবে এ কামনা করা যুক্তিসংগত।

ট্যাগ: ইয়াসিন আযীযদহনকাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেইলি রোড ট্র্যাজেডি: তারকাদের শোক

পরবর্তী

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

পরবর্তী
বিক্ষোভকারীরা বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

দুটি নেতার ছবি, পুরুষ ও মহিলার ছবি, বাংলাদেশি পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা দক্ষিণের সভাপতি মাহিম, সম্পাদক সানজিদা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT