চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াশা বলেছেন নিরাপত্তার অভাব, চট্টগ্রাম বলছে অপেশাদার আচরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি নারী ক্রিকেটার স্টেডিয়ামে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যগত বিপিএলে আকর্ষণ ছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হোস্টদের ঘিরে। সবার থেকে এগিয়ে ছিলেন চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগর। কিংসের খেলা শেষ হওয়ার আগেই অবশ্য বাংলাদেশ ছাড়েন কানাডিয়ান বংশোদ্ভূত ভারতীয় ইয়াশা, অভিযোগ করেছিলেন নিরাপত্তা নিয়ে। তবে তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছে চিটাগং কিংস।

বিবৃতিতে কিংস কর্তৃপক্ষ ইয়াশার বিষয়ে বক্তব্য তুলে ধরেছে, ‘আমরা অত্যন্ত হতাশার সাথে জানাচ্ছি যে, বিপিএল চলাকালীন কিংসের হোস্ট ইয়াশা সাগর অপেশাদার আচরণ করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির অনুমতি বা কোনো বিবৃতি ছাড়া বাংলাদেশ থেকে চলে গেছেন যা তার চুক্তির লঙ্ঘন।’

‘ইয়াশা সাগর এখন নিরাপত্তা শঙ্কার কথা তুলছেন, যদি সেটা সত্যি হয় তাহলে পুরো একমাস তিনি কীভাবে বাংলাদেশে থাকলেন এবং লিগে কর্মকাণ্ড চালালেন যা গুরুত্ব্পূর্ণ একটি বিষয়। এটা স্পষ্ট যে, তার আকস্মিক চলে যাওয়া নিরাপত্তা উদ্বেগের কারণে নয় বরং চিটাগং কিংসের প্রতি তার পেশাদার প্রতিশ্রুতিকে উপেক্ষা করা। ভারতের লিজেন্ডস নাইন্টি লিগে যোগদানের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত। অধিকন্তু, তিনি ফেব্রুয়ারির ৩ তারিখ চলে গেছেন যেখানে মনে করেছিলেন চিটাগং কিংস ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। এ ইচ্ছাকৃত কাজটি কেবল ফ্র্যাঞ্চাইজির খ্যাতিই ক্ষুণ্ন করে না, বরং তার পেশাদার সততাকেও প্রশ্নবিদ্ধ করে।’

Banglabid

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইয়াশা ১৯ জানুয়ারি চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির কাছে তার পাসপোর্ট জমা দেন। ২৪ এবং ২৫ জানুয়ারি ছিল সরকারি ছুটির দিন। ২৪ জানুয়ারি দল ঢাকায় পৌঁছে তার ভিসার কার্যক্রম শুরু করে। তবে সরকারি ছুটি এবং প্রয়োজনীয় সময় বিবেচনায় ২৮ জানুয়ারি তার পাসপোর্ট ফেরত চাওয়া অযৌক্তিক ছিল।’

চুক্তি লঙ্ঘন হলে কী ব্যবস্থা সে প্রসঙ্গেও বক্তব্য দিয়েছে কিংস, ‘তার সঙ্গে করা চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, চুক্তি লঙ্ঘনের ফলে জরিমানা বা তার চুক্তি স্থগিত করা হবে। আসরের মাঝামাঝি ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে যাওয়া, চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং ছাড়পত্র ছাড়াই অন্যকোনো ইভেন্টে জড়িত হওয়া তার পেশাদারিত্ব এবং চুক্তির শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন। চুক্তিতে ছিল লিগ শেষ হওয়ার পরের সপ্তাহে ৫০ শতাংশ অর্থ দেয়া হবে। তবে তিনি সেটা না মেনে কাজ শেষ না করেই চলে যান।’

‘ইয়াশা সাগরের চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, অসদাচরণ বা অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি তার চুক্তি বাতিল করার অধিকার রাখে। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের না জানিয়ে নিজস্ব সিদ্ধান্তে বাংলাদেশ ছাড়া এবং বিষয়টি সমাধানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো সত্ত্বেও অস্বীকৃতি জানানো তার পেশাদারিত্বের অভাব। ইয়াশা সাগর যদি বিশ্বাস করেন যে, তিনি সৎ থেকে কাজ করেছেন, তাহলে তার বাংলাদেশে থাকা উচিত ছিল, আমাদের আইনি নোটিশের জবাব দেয়া উচিত ছিল এবং বিপিএল চলাকালীন অন্য লিগে চলে যাওয়ার পরিবর্তে গণমাধ্যমের মুখোমুখি হওয়া উচিত ছিল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশাচট্টগ্রামবিপিএললিজেন্ড নাইন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাদে ৪০ প্রজাতির গোলাপ চাষ

পরবর্তী

ঢাকায় শুরু হয়েছে ১৬তম ‘এশিয়া ফার্মা এক্সপো’

পরবর্তী
ASIA PHARMA EXPO 2025 উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় শুরু হয়েছে ১৬তম ‘এশিয়া ফার্মা এক্সপো’

বাংলাদেশের রাজনৈতিক নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে গলা চেপে ধরছে তাতে নি:শ্বাস বন্ধ হওয়ার দশা: শফিকুল ইসলাম ভূইয়া

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT