চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আসবে ‘কেজিএফ থ্রি’? জানালেন ইয়াশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘কেজিএফ’ ও ‘কেজিএফ টু’। এবার এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য সুখবর, কেজিএফের পরবর্তী সিনেমাটি নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কেজিএফ থ্রি’র রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা বললেন ইয়াশ। তিনি জানান যে, ‘কেজিএফ থ্রি’ অবশ্যই তার পরিকল্পনায় রয়েছে এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে।

সাক্ষাৎকারের সময় ইয়াশকে ‘কেজিএফ থ্রি’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেজিএফ থ্রি অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এখন দুটি প্রকল্পে (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছি। আমরা (তিনি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে প্রায়ই কথা বলি, আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে… এটি বিশাল হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরাযা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা এটি এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে। এটা একটা কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা বড় কিছু নিয়ে হাজির হবো।’

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ’। ‘কেজিএফ চ্যাপ্টার টু’ আসে ২০২২ সালে। ‘কেজিএফ’র প্রথম পার্টটি ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। আর ‘কেজিএফ চ্যাপ্টার টু’ ছিল ম্যাসিভ হিট। ১২০০ কোটির বেশি ব্যবসা করেছিল সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশকেজিএফকেজিএফ থ্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬

তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে অশ্রুসিক্ত লাখো মানুষ

জুলাই ৫, ২০২৬

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT