চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের নতুন রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নতুন হামাসের রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি ভূখণ্ডে গাজা উপত্যকায় শাসক দল হামাস তাদের নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ার নাম ঘোষণা করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাস।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ৩১ জুলাই ইরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হামলা নিহত হন। এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। ইসরায়েলকে এই হামলার জন্য জবাব দিতে হবে বলে ঘোষণা করে ইরান, হিজবুল্লাহ ও হামাস।

Banglabid

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, হামাস তাদের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারকে স্বীকৃতি দিয়েছে। তিনি শহিদ কমান্ডার ইসমাইল হানিয়াহের স্থলাভিষিক্ত হলেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শুধু অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর আক্রমণে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়। দেইর এল-বালায় ইসরাইলি বাহিনীর সবশেষ হামলায় প্রাণ গেছে ৩ জনের। আহত হয়েছেন ১০ জনেরও বেশি।

এছাড়াও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ওদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের মায়ফাদউন শহরে একটি ভবনে অভিযান চালিয়ে পাঁচ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। জবাবে ইসরায়েলর উত্তরাঞ্চলের একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Reneta

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পেছনে তাকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে দেখে থাকে ইসরায়েল। এই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। হামাসের এই হামলার পরই প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের নামে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াহিয়া সিনওয়ারফিলিস্তিনরাজনৈতিক প্রধানহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT