অন্যান্য খেলা

বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস আজ

বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসের জন্য বিশেষ চিত্র, ক্রীড়া ও সাংবাদিকতার প্রতীকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংবাদিকতার প্রতীকী ছবি, বিশ্ব মানচিত্রের পটভূমিতে বিভিন্ন ক্রীড়া কার্যকলাপের silhouetted ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। ৯৮ বছর আগে ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে এআইপিএস (আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা) প্রতিষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন হয়।

১৯৯৫ সাল থেকে এআইপিএস এর বিশ্ব জুড়ে ‘অ্যাফিলিয়েটেড’ সংস্থাগুলো দেশে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করছে। বাংলাদেশে এর স্বীকৃত সংস্থা হচ্ছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।

বাংলাদেশে এআইপিএস’র একমাত্র স্বীকৃত ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি এবং তার আঞ্চলিক সংস্থাগুলোও গত ১৯৯৫ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবারই দিবসটি উদযাপন করেছে।

যুক্তরাষ্ট্রে ক্রীড়া সাংবাদিকতা ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে জোরালোভাবে শুরু হয়েছিল। ক্রীড়া ম্যাগাজিনগুলো প্রাথমিকভাবে ঘোড়দৌড় এবং বক্সিংয়ের সংবাদ কভার করে করতো।

বিষয়:এআইপিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…