চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রেকর্ড’ গড়লো শাকিবের যে লাইভ শো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২২
বিনোদন
A A
শাকিবের লাইভ শোতে দর্শকদের জন্য রেকর্ড গড়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ বছরের শেষদিকে ক্রেতাদের জন্য ‘বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ ক্যাম্পেইন আয়োজন করে। প্রতিবছর এই শোতে অতিথি হিসেবে আসেন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন রহমান থেকে দেশের শোবিজ অঙ্গনের শীর্ষ তারকারা।

পঞ্চমবারের মতো আয়োজিত ‘দারাজ ইলেভেন ডট ইলেভেন’ শোতে দ্বিতীয়বারের মতো অতিথি হিসেবে এসেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

তার উপস্থিতিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হওয়া এই শোটি অভাবনীয় সাড়া পায়। শুধু তাই নয়, দারাজের অতীতের সব রেকর্ড ভেঙে দেয়।

Banglabid

শুক্রবার বিকেলে দারাজ কর্তৃপক্ষ জানায়, শাকিব খানের লাইভ শো থেকে যে পরিমাণ সাড়া মিলেছে অতীতের কোনো লাইভ শো থেকে দারাজ এতো রেসপন্স পায়নি। যা দারাজের ইতিহাসে রেকর্ড!

তারা জানায়, দারাজের থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, মায়ানমার থেকে আয়োজিত একই শোতে কোনো তারকার ক্ষেত্রে এমন সাড়া তারা পাননি!

এ বছর দারাজের এই শোতে এসেছিলেন পূর্ণিমা, তাসনিয়া ফারিণ, সিয়াম-মিম, নাজিফা তুষি, প্রীতম হাসান-হৃদি শেখ, সাফা কবির-খায়রুল বাসার, শাওন-টয়া, ইফিতেখার রাফসান-রাকিন আবসার। শুক্রবার শেষদিনের শোতে অতিথি হিসেবে থাকার কথা আছে আফরান নিশো ও মেহজাবীনের।

Reneta

জানা যায়, এবারের লাইভ চলাকালীন অন্য সব তারকাদের অংশগ্রহণে যে পরিমাণ রিয়েকশন পেয়েছে দারাজ, তাদের তুলনায় শাকিব খান রিয়েকশন পেয়েছেন তিনগুণ বেশী! একইচিত্র ছিল ২০২১ সালে আয়োজিত শোতে। সেবারও শীর্ষে ছিলেন শাকিব। পরে ছিলেন তামিম ইকবাল ও আফরান নিশো।

‘দারাজ ইলেভেন ডট ইলেভেন শো’ এর এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ছয় থেকে সাতটি দেশে দারাজের একই শো হচ্ছে। যে দেশে হচ্ছে, সেখানকার টপ সেলিব্রেটিরা অংশ নেন। কিন্তু শাকিব খানের শোটি এ যাবৎ সবচেয়ে বেশী রেসপন্স এসেছে।

‘কোনো দেশে লাইভে একইসঙ্গে এতো দর্শক পাওয়া যায়নি। শো শেষে আমরা ভীষণ আনন্দ করেছি। আমরা ভাবিনি এতো রেসপন্স মিলবে।’

‘লাইভে এবার সর্বোচ্চ রিয়েকশন ছিল ২০ লাখ। আমাদের প্রত্যাশা ছিল শাকিব খান আসায় ৩০ লাখ হবে। শাকিব খানের একঘণ্টার লাইভে অডিয়ান্সে রিয়েকশন পড়ছে ৭২ লাখের বেশী। অ্যাপ থেকে আগে লাইভে সর্বোচ্চ দেখছিল ২৭ হাজার, কিন্তু শাকিব খানের শোতে লাইভে দেখেছে ১ লাখ ৪৮ হাজার।’

তিনি আরও জানান, বৃহস্পতিবারে রাতে শাকিব খানের এই শোটি দারাজের ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে! দারাজের বিদেশি ম্যানেজমেন্ট কর্মকর্তারাও ছিলেন। এ কারণে, তারা ভীষণ খুশি হয়েছেন। শাকিব খানের সঙ্গে ছবিও তুলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খায়রুল বাসারতাসনিয়া ফারিণনাজিফা তুষিপূর্ণিমাপ্রীতম হাসানলিড বিনোদনশাকিব খানসাফা কবিরহৃদি শেখ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT