২০২২ সালে সারাবিশ্বের সামরিক ব্যয় ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ইউরোপ জুড়ে সামরিক ব্যয়ে এই মারাত্মক উর্দ্ধগতি বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। তারা বলেছে, এর বেশিরভাগই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জন্য বাড়ছে, তবে অন্যান্য দেশগুলোও রাশিয়ান হুমকির প্রতিক্রিয়ায় সামরিক ব্যয় বাড়িয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) এসআইপিআরআই প্রকাশিত বৈশ্বিক সামরিক ব্যয়ের বার্ষিক প্রতিবেদনে বলেছে, টানা অষ্টম বছরে বিশ্বব্যাপী ব্যয় বেড়েছে। ইউরোপে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
এসআইপিআরআই’র সামরিক ব্যয় এবং অস্ত্র উত্পাদন কর্মসূচির সিনিয়র গবেষক ন্যান তিয়ান বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি একটি চিহ্ন, যা আসলে বলছে আমরা একটি ক্রমবর্ধমান অনিরাপদ বিশ্বে বাস করছি। রাষ্ট্রগুলো একটি অবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যা তাদের আগামী সময়য়ের জন্য ক্ষতিকর।
২০১৪ সালে মস্কো ইউক্রেনের ক্রিমিয়ান উপদ্বীপে আক্রমণ করে দখল করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার আগে দেশটির পূর্বে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা এই আক্রমণকে সমর্থন জানায়।
এসআইপিআরআই তথ্য অনুসারে, ফিনল্যান্ডের ব্যয় ৩৬ শতাংশ এবং লিথুয়ানিয়ার সামরিক ব্যয় ২৭ শতাংশ বৃদ্ধির সাথে এই পদক্ষেপগুলো রাশিয়ার প্রতিবেশী বা একসময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ের অংশ ছিল এমন অন্যান্য দেশগুলোর মধ্যে শঙ্কা ছড়িয়ে দিয়েছে।
এপ্রিল মাসে, ফিনল্যান্ড যার রাশিয়ার সাথে সীমান্ত প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার (৮৩৩ মাইল) প্রসারিত, ন্যাটোর ৩১ তম সদস্য হয়ে ওঠে। সুইডেন ২০০ বছরেরও বেশি সময় ধরে সামরিক জোট এড়িয়ে গেছে, কিন্তু এখন তারাও সামরিক জোটে যুক্ত হতে চায়।
এসআইপিআরআই এর সামরিক ব্যয় এবং অস্ত্র উত্পাদন কর্মসূচির গবেষক লরেঞ্জো স্কারাজ্জাতো বলেন,”যদিও ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সম্পূর্ণ স্কেল আক্রমণ অবশ্যই ২০২২ সালে সামরিক ব্যয়ের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছিল। তবে রাশিয়ান আগ্রাসনের বিষয়ে উদ্বেগ গোটা বিশ্ব জুড়ে অনেক দিন ধরে তৈরি হচ্ছে।” ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে অধিভুক্ত করেছিল সেই বছর অনেক প্রাক্তন পূর্ব ব্লক রাষ্ট্র তাদের সামরিক ব্যয় দ্বিগুণেরও বেশি করেছে।
থিঙ্ক ট্যাঙ্কটি বলেছে , ইউক্রেনে সামরিক ব্যয় ২০২২ সালে ছয় গুণেরও বেশি বেড়ে ৪৪ বিলিয়ন ডলার হয়েছে, যা এসআইপিআরআই ডেটাতে রেকর্ড করা দেশের সামরিক ব্যয়ের সর্বোচ্চ এক বছরের বৃদ্ধি।








