চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ ২৯৯টি আসনে গড় ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত উপাত্ত অনুযায়ী ২৯৯ আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সমাপনী বক্তব্যে জানান, ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক চিঠি জারি করে নির্বাচন কমিশন। চিঠিতে জানানো হয়, আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফলাফল প্রকাশ করা যাচ্ছে না।

এর মধ্যে শেরপুর-২ আসনের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তবে এ আসনের গেজেট আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৯৯ আসন৫৯ দশমিক ৪৪ শতাংশগড়ে ভোটজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT