চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিকভাবে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলা করছে: বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২৩
অর্থনীতি, বাংলাদেশ
A A

অর্থনৈতিকভাবে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে মনে করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক মুদ্রানীতির কঠোরতায় বৈদেশিক লেনদেনে ভারসাম্যের ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি মূল্য বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার দরপতন বাড়িয়েছে মূল্যস্ফীতি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত এবং সাহসী সংস্কারের পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর বাসস জানায়, ‘বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক উন্নয়ন’ শিরোনামের একক বক্তৃতায় এসব চ্যালেঞ্জের কথা বলেছেন তিনি। মাসিক মধ্যাহ্ন ভোজ উপলক্ষে আমেরিকার চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) বুধবার একক এই বক্তৃতার আয়োজন করে।

রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ভোজসভায় সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। সংগঠনের সহ-সভাপতি সৈয়দ কামাল আহমেদ সভা পরিচালনা করেন। মার্কিন দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর জন ফে উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে দ্রুত এবং সাহসী সংস্কারের পরামর্শ দেন। তিনি বলেন, নিকট মেয়াদের নীতি সমন্বয় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হতে পারে। আরও নমনীয় মুদ্রার বিনিময় হার বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করবে। একইভাবে রপ্তানি আয় দেশে আনতেও উৎসাহিত হবেন রপ্তানিকারকেরা, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। আমানত এবং ঋণে সুদের হারের ওপর দেওয়া ক্যাপ পর্যায়ক্রমে প্রত্যাহারসহ মুদ্রানীতি আরও শক্তিশালী করা দরকার বলে মনে করেন তিনি।

আবদৌলায়ে সেক একইসাথে আর্থিক খাতের ভঙ্গুরতায় গুরুত্ব দেওয়া এবং কার্যকর তদারকির কথা বলেন। সরকারের নেওয়া সর্বশেষ মুদ্রানীতির সঠিক পথেই রয়েছে জানিয়ে তিনি এর দ্রুত বাস্তবায়ন করার পরামর্শ দেন। বাংলাদেশের জনগনের প্রতি দায়বদ্ধতা থেকে আর্থিক সংস্কারে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, দীর্ঘ মেয়াদে সংস্কার হিসেবে তিনটি খাতের কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। প্রথম, রপ্তানি এখনও উচ্চমাত্রায় এক পণ্য অর্থাৎ পোশাক খাত নির্ভর। সংরক্ষনমূলক বাণিজ্য নীতির কারণে রপ্তানি খাতে বৈচিত্র্য আনা সম্ভব হচ্ছে না। একারণে মোট দেশজ উৎপাদন জিডিপিতে রপ্তানি খাতের অবদান কমছে সাম্প্রতিক বছরগুলোতে। এর মধ্যে স্বল্পোন্নত দেশের এলডিসি কাতার থেকে উত্তরণের পর যেসব চ্যালেঞ্জ সামনে রয়েছে সেগুলো মোকাবিলায় রপ্তানি খাতের জন্য নতুন পথ খুঁজতে হবে।

Reneta

দ্বিতীয়ত, আর্থিক খাতের দীর্ঘ মেয়াদে সংস্কার হিসেবে আর্থিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। যাতে উৎপাদনশীল খাতের বিনিয়োগে কার্যকর সহায়তা আসতে পারে এ খাত থেকে। স্থানীয় পুঁজিবাজার থেকে অবকাঠামো, আবাসন ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত থেকে সুরক্ষা প্রকল্পে দীর্ঘমেয়াদের বিনিয়োগ করতে পারছে না।

তৃতীয়ত, নগরায়নের সুবিধাও কমছে। যানজট এবং প্রতিকুল পরিবেশের কারণে নগরায়ন কাঙ্ক্ষিত নয়। দ্বিতীয় সারির শহরগুলোর অনুকুল অবকাঠামো উন্নয়ন হয়নি। অবকাঠামোগত অসুবিধা, মানবপুঁজি উন্নয়নে ধীর গতির কারণেও নগরায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে, শহরাঞ্চলে উচ্চ হারে বৈষম্য তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মৌলিক সংস্কার উন্নয়ন করা সম্ভব হলে উচ্চ হারের প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব।

মূল্যস্ফীতি প্রসঙ্গে আবেদৌলায়ে সেকের শঙ্কা, নিকট আগামীতেও চলমান উচ্চ হারের মূল্যস্ফীতি অব্যাহত থাকতে পারে। খাদ্যপণ্যের মূল্য বাড়ছে দ্রুত। উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক পরিবারের ক্রয় ক্ষমতা কমছে। তবে মধ্য মেয়াদে আমদানি মূল্য স্থিতিশীল হলে পর্যায়ক্রমে কমে আসতে পারে। অবশ্য বহিঃখাতের চাপ এ অর্থবছর অব্যাহত থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী সংস্কার প্রয়োজনবিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকবিশ্বব্যাংকের পরামর্শ
শেয়ারTweetPin

সর্বশেষ

কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, হরমুজ প্রণালি খুলবে ইরান

এপ্রিল ৮, ২০২৬

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT