চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবিপ্রবিতে ৭ বিশ্ববিদ্যালয়ের অডিটবিষয়ক কর্মশালা

দেলোয়ার হোসেনদেলোয়ার হোসেন
৭:১০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
শিক্ষা
A A

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের সাত বিশ্ববিদ্যালয়ের ১৫ জন কর্মকর্তার অংশগ্রহণে অডিট ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং সিস্টেম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৯ জুলাই ইনস্টিটিউশন অফ কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি ভবনের ভার্চুয়াল ল্যাবে এই কর্মশালার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আবু তাহের। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশ আমাকে কী দিল, এটা চিন্তা না করে আমি দেশকে কী দিচ্ছি সেটা আমাদের সকলকে চিন্তা করতে হবে। দেশের জনগণের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যয়ের সঠিক হিসাব থাকতে হবে। সকলকে নৈতিক ও মানসিকভাবে সৎ থেকে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, অনিয়ম ও অন্যায় মেনে নেওয়া যাবে না। আর্থিক শৃঙ্খলা ছাড়া প্রতিষ্ঠান গতিশীল ও কার্যকরী হয় না। আজকের এই কর্মশালা আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম প্রমুখ।

৭ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাবিপ্রবি
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT