চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হু-হু করে বিক্রি হচ্ছে মেয়েদের বিশ্বকাপের টিকিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৯, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আসছে ২০ জুলাই থেকে বসবে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের নবম আসর। টুর্নামেন্টের টিকিট বিক্রির সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মেয়েদের কোনো ক্রীড়া ইভেন্টে এটিই সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির নজির গড়তে চলেছে।

ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা হু-হু করে বিশ্বকাপের টিকিট বিক্রির খবর জানিয়েছে। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এবারের আসরে ১০ লাখ ৩২ হাজার ৮৮টি টিকিট বিক্রি শেষ, যা ২০১৯ ফ্রান্স বিশ্বকাপের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

টিকিট কেনায় ব্যাপক সাড়া দেখে আনন্দিত ইনফান্তিনো যোগ করেন, ‘মেয়েরাই ভবিষ্যৎ। ইতিহাসের সবচেয়ে বড় মেয়েদের ফিফা বিশ্বকাপ হতে চলেছে। সমর্থকদের ধন্যবাদ, সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য!’

‘আয়োজক দেশগুলোতে এবং বিশ্বজুড়ে উন্মাদনা তৈরি হচ্ছে। আমি বিশ্বমঞ্চে মেয়েদের ফুটবল তারকাদের জ্বলে ওঠার এবং আপনাদের সেখানে দেখার অপেক্ষায় আছি।’

বিশ্বকাপের প্রথমদিনে সাড়ে ৮৩ হাজার দর্শক ধারণ ক্ষমতার অ্যাকর স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। এরআগে উদ্বোধনী ম্যাচে নরওয়ের বিপক্ষে খেলবে সহ-আয়োজক নিউজিল্যান্ড। ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অকল্যান্ডের ইডেন পার্কে খেলাটি মাঠে গড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইনফান্তিনোটিকিটনিউজিল্যান্ডফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT