চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড, নতুন হাতে উঠছে শিরোপা

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের তালিকা সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের হাতে উঠেছিল শিরোপা। আগের আট আসরে ছয়টিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নবম আসরে এসে তিন দলের বাইরে কারও হাতে উঠতে চলেছে বিশ্বকাপ। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় সেমিতে উইন্ডিজকে হারিয়ে শিরোপা মঞ্চের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।

শারজায় ক্যারিবীয়দের ৯ রানে হারিয়েছে কিউইবাহিনী। টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১২৮ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১২০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

এ নিয়ে তৃতীয়বার শিরোপামঞ্চে পা রেখেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালে প্রথম আসরে ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর ২০১০ সালে শিরোপামঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এবার তাদের সামনে শিরোপা জয়ের হাতছানি। রোববার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাইতে ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে কিউই মেয়েরা।

আগে ব্যাটে নামা কিউইদের উদ্বোধনী দু’ব্যাটারই ভালো করেছেন। ৩১ বলে ৩৩ রান করেন জর্জিয়া প্লিমার। সুজি বেটস করেন ২৮ বলে ২৬ রান। ১৪ বলে ২০ রানে অপরাজিত ইনিংস খেলেন ইসাবেলা গেজ।

ক্যারিবীয়দের হয়ে ডিনড্রা ডটিন ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নেন। অ্যাফি ফ্লেচার নেন দুটি উইকেট।

বল হাতে দারুণ করার পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ছিলেন ডটিন। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এসেছে তার ব্যাটে। ২২ বলে ৩৩ রান করেন। ২১ বলে ১৫ রান করেন হ্যালি ম্যাথিউজ। অ্যাফি ফ্লেচার ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলেন।

Reneta

কিউইদের হয়ে এডেন কার্সন ৩ উইকেট নেন। অ্যামেলিয়ার কের নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজনিউজিল্যান্ডমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT