চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতে দুঃখ ঘোচাতে চায় বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ন ০২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে চোখ জুড়ানোর মতো কোনো সাফল্য নেই বাংলাদেশের। ২০১৪ সালের পর চারটি আসরে কোনো জয় নেই। সংযুক্ত আরব আমিরাতে জয় না পাওয়ার আক্ষেপ ঘোচাতে চায় টিম টাইগ্রেস।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় বাংলাদেশ সময় বিকেল চারটায় গড়াবে লড়াই। আগেরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় এমন আশা ব্যক্ত করেছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

‘আমি বলব পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি, ২০১৪ ছাড়া বলার মতো তেমন কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেকবেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিশ্বকাপটা হিসাবে মনে রাখার মতো হয়।’

২০১৪ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বসেছিল বাংলাদেশে। সেবছর প্রথমবার বিশ্বমঞ্চে অংশগ্রহণ করে টিম টাইগ্রেস। আসরে দুটি জয় পেয়েছিল- গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে এবং নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে। পরে ২০১৬ আসরে ভারতে, ২০১৮ আসরে ওয়েস্ট ইন্ডিজে, ২০২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং সর্বশেষ ২০২২ টি-টুয়েন্টির বিশ্বআসরে সাউথ আফ্রিকা থেকে খালি হাতে ফিরে আসে বাংলাদেশ। প্রতিটি আসরে গ্রুপপর্বের চারটি করে ম্যাচ খেলে সবকটিতে হেরেছে।

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে সেই হারের বৃত্ত থেকে বেরোতে চান বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক (কোনো জয় না পাওয়া)। কিন্তু বিশ্বাস করি এই দুঃখ এবার ঘোচাতে চাই। যেন আমাদের এই দুঃখ আর না থাকে। শুরুটা করতে চাই আগামীকালকের ম্যাচ দিয়েই।’

পাকিস্তানের বিপেক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণভাবে জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চান জ্যোতি। বলেছেন, ‘আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্মআপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর শক্তি বা ম্যাচ জেতার ক্ষুধা আছে, প্রত্যেকটা খেলোয়াড় একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।’

Reneta

ব্যাটারদের নিয়েও বেশ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। সেইসঙ্গে অনেক ভালো ব্যাক-আপ দিয়েছে বোলাররা। সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। এবং স্কটল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত। জয়ের জন্যই আমরা মাঠে নামবো।’

স্কটল্যান্ডের সঙ্গে এপর্যন্ত টি-টুয়েন্টিতে চারবার দেখা হয়েছে বাংলাদেশের। সবকটিতে জিতেছে টিম টাইগ্রেস। স্কটিশদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড থাকলেও তাদেরকে হালকাভাবে নেয়ার সুযোগ দেখছেন না জ্যোতি।

‘আমরা স্কটল্যান্ডের সঙ্গে যতবার খেলেছি ততবার জয় পেয়েছি। এটা আমাদের জন্য ভালো ব্যাপার। কিন্তু তবুও বলব কোনো দলকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কারণ প্রত্যেকটা দলই এখানে সমান সামর্থ্য নিয়ে এসেছে। সবার মাঝে একই ধরনের ক্ষুধা আছে, সবাই ম্যাচ জিততে চায়। আমরা এক ম্যাচ চিন্তা করে এগোবো। তাদের বিপক্ষে যেসব পরিকল্পনা করলে আমরা ভালো করব সেগুলো নিয়েই ভাববো।’

Jui  Banner Campaign
ট্যাগ: আরব আমিরাতজ্যোতিবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT