চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের বিশ্বকাপে রেকর্ড দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ একমাসের মহারণের পর রোববার পর্দা নেমেছে মেয়েদের বিশ্বকাপ ২০২৩ আসরের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া আসরে রেকর্ড গড়েছে দর্শক উপস্থিতি। প্রায় ২০ লাখ দর্শক মাঠে গিয়ে উপভোগ করেছেন মেয়েদের ফুটবল মহারণ।

অস্ট্রেলিয়ার সিডনিতে মেয়েদের বিশ্বকাপে রোববার ইংল্যান্ডকে ১-০ গোলে হারায় স্পেন। ফাইনালে স্পেনিয়ার্ডদের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমোনা।

মেয়েদের বিশ্বকাপে এবারই প্রথম ৩২ দল নিয়ে হল আসর। তাতে আগের তুলনায় ম্যাচের সংখ্যাও বেড়েছে, ৫২ থেকে বেড়ে হয়েছে ৬৪। ২০১৯ সালের বিশ্বকাপে যেখানে প্রতি ম্যাচে গড় দর্শক ছিল একুশ হাজার ৭৫৬ জন, সেখানে এবার বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯১১ জনে।

আগের বিশ্বকাপের তথ্য বিশ্লেষণ করে ফিফা ধারণা করেছিল ১৫ লাখ টিকিট বিক্রি হতে পারে। নির্ধারিত ১০ স্টেডিয়ামে টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত সবমিলিয়ে ১৯ লাখ ৭৮ হাজার ২৭৪ জন দর্শকের উপস্থিতি মিলেছে। তাতে ফিফার ধারণার চেয়ে প্রায় ৬ লাখ বেশি টিকেট বিক্রি হয়েছে।

দর্শক উপস্থিতির ভিত্তিতে আগের রেকর্ডটি ছিল ২০১৫ সালে কানাডায় হওয়া বিশ্বকাপের সপ্তম আসরে। সেবার ৫২ ম্যাচে মোট ১৩ লাখ ৫৩ হাজার ৫০৬ জন দর্শক উপস্থিত হয়েছিলেন। ২০১৯ সালে ছিল ১১ লাখের কিছু বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আস্ট্রেলিয়াইংল্যান্ডনিউজিল্যান্ডবিশ্বকাপস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT