চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে ২০১৮ সালে পাকিস্তানকে ১৭-০ গোলের লজ্জা দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। চার বছর পর সেই প্রতিপক্ষকে পেয়ে আরেকবার গোল উৎসবে মেতে উঠল সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাকিস্তান এবার হারল ৬-০ গোলের বড় ব্যবধানে।

নেপালের দশরথ রঙ্গশালা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষের রক্ষণভাগের কঠিন পরীক্ষা নিয়েছে লাল-সবুজের দল। পাকিস্তানের জালে গুনে গুনে দিয়েছে ছয় ছয়টি গোল। হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন, একটি করে গোল পেয়েছেন মনিকা চাকমা, মোছামৎ স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা।

বল দখল, আক্রমণভাগ থেকে গোলে শটে হয়ে দ্রুতগতির ফুটবলে ক্যারিশমা দেখিয়েছেন কোচ গোলাম রব্বানি ছোটনের দল। মালদ্বীপকে ৩-০ গোলে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে গোল উৎসব করে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলেছে তার দল। দিনের অন্য ম্যাচে ভারত-মালদ্বীপ লড়াইয়ে ভারতের মেয়েরা জিতলেই সেমিতে উঠে যাবে বাংলাদেশ।

ছয় ছয়বার এমন ‘ট্রিগার’ উদযাপনে মেতেছিল লাল-সবুজের দল

কাঠমান্ডুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেছিলেন বাংলাদেশের মেয়েরা। সেই ধারবাহিকতায় ম্যাচের তিন মিনিটের মাথায় গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধেই পাকিস্তানের জালে বল জড়ায় চারবার।

খেলার ৩ মিনিটে মনিকা চাকমা গোল করার পর দ্বিতীয় গোল পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে আরও ২৫ মিনিট। ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোসাম্মাৎ স্বপ্না। মারিয়ার পাস ধরে ডি বক্সের ভেতর দারুণ কারিকুরিতে স্বপ্নার বল জালে জড়ালে উদযাপনে মাতে দল।

দুই মিনিট পর আরেকবার বাধভাঙ্গা উল্লাসে মাতেন রব্বানির শিষ্যরা। এবার উপলক্ষ এনে দেন মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করা সাবিনা খাতুন। ৩০ মিনিটে মারিয়ার পাস ধরে পাকিস্তানের এক ডিফেন্ডারকে পরাস্ত করে জাল খুঁজে নেন বাংলাদেশের অধিনায়ক।

২ ম্যাচে ৫ গোল পেয়ে গেছেন সাবিনা খাতুন
Reneta

বাংলাদেশের সবসময়ের সেরা গোল স্কোরার সাবিনা পরে পেয়েছেন আসরের প্রথম হ্যাটট্রিক। এই নিয়ে ৪৩ ম্যাচে বাংলাদেশি স্ট্রাইকার জাল খুঁজে নিয়েছেন ২৭ বার। পাকিস্তানের বিপক্ষে ৩৫ ও ৫৮ মিনিটে বল জালে জড়িয়ে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার বনেছেন তিনি, ২ ম্যাচে পেয়েছেন ৫ গোল।

৩৫ মিনিটে মাঝমাঠে থেকে লম্বা পাস ধরে প্রতিপক্ষের রক্ষণভাগে কাঁপন ধরান বাংলাদেশের অধিনায়ক। পরে কারিকুরিতে পাকিস্তান ডিফেন্ডারদের পরাস্ত করে দারুণ এক প্লেসমেন্ট শটে বল জালে জড়ান তিনি। প্রথম ম্যাচের হ্যাটট্রিকের আক্ষেপ ৫৮ মিনিটে ঘুচিয়ে দেন সাবিনা।

মারিয়া মান্ডার ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন লাল-সবুজের অধিনায়ক। ম্যাচের ৭৭ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন ঋতুপর্ণা চাকমা। তার দৃষ্টিনন্দন শটে বাংলাদেশের স্কোরলাইন দাড়ায় ৬-০। ত্রিশ গজের বাইরে থেকে জোরালো শটে পাকিস্তানের গোলরক্ষককে বোকা বানান ঋতুপর্ণা। পরে আরও কিছু আক্রমণ হলেও ৬ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালপাকিস্তানবাংলাদেশ নারী ফুটবল দলমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাবিনাস্বপ্না
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ে আসর শুরু নেপালের, মালদ্বীপের জালে ভারতের গোল উৎসব

মে ২৫, ২০২৬

বিশ্বকাপে খেলতে ‘ঝুঁকি’ নেই মেসির

মে ২৫, ২০২৬

সচিব হলেন ৪ কর্মকর্তা

মে ২৫, ২০২৬

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

মে ২৫, ২০২৬

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT