চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিউলির পরিবারের প্রতি সমবেদনা জানালেন বাটলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় শিউলি আজিম। মঙ্গলবার সকালে মারা গেছেন তার মা বাসনা আজিম। বাংলাদেশ তাই নিয়মিত সকল আয়োজন বাতিল করেছে। পরে বিকেলে শিউলির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হেড কোচ পিটার জেমস বাটলার।

এদিন সংবাদমাধ্যমে কথা বলেননি বাংলাদেশের কেউ। বিকেলে শোকের ধকল সামলাতে দলকে নিয়ে সমুদ্র সৈকতে হাঁটতে  যান বাটলার। সেখানে এক ভিডিওবার্তায় দলের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশের এ ইংলিশ কোচ।

বাটলার বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিউলি এবং আজিম পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো এবং তাদের জন্য প্রার্থনা করা। আপনি যখন কোনো টুর্নামেন্টের মাঝে থাকবেন, তখন কখনো কখনো অতিরিক্ত অনুশীলন ক্ষতিকর হতে পারে। তাই আমার মনে হয় না এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে। মানসিক দিক থেকে চিন্তা করলে এটি বেশি গুরুত্বপূর্ণ।’

​’শিউলি অবশ্যই এই দলের একজন বেশ অভিজ্ঞ সদস্য এবং সবাই তাকে খুব সম্মান করে ও পছন্দ করে। তবে আমাদের প্রস্তুতির দিক থেকে যদি বলি, আমাদের কাছে যে সুযোগ-সুবিধা আছে তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেমন-ম্যাচ বিশ্লেষণ করা, আশেপাশের এলাকা ঘুরে দেখা। এটি একটি সতেজ পরিবেশের নিশ্চিয়তা দেয়।’

নিজেদের কাজ নিয়ে বাটলার বলেন, ‘আজ বিকেলে আমরা হাঁটতে গিয়েছিলাম। আজ আমরা বলে লাথিও মারিনি। তবে আমি মনে করি না এটি আমাদের কোনো অসুবিধায় ফেলবে।’

‘এটি সবাইকে কিছুটা সময় দেবে যা ঘটেছে তা নিয়ে ভাবার এবং এটা উপলব্ধি করার যে জীবন কখনো কখনো কতটা সংক্ষিপ্ত ও নিষ্ঠুর হতে পারে।’
​
সাফে সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেপালকে। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। বাংলাদেশ এবারের আসরে লড়ছে হ্যাটট্রিক শিরোপার মিশনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়ানেপালবাটলারবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT