চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ দল নিয়ে হবে ওমেন্স সুপার লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
সংবাদ সম্মেলনে তিনজন প্রতিনিধি বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বা ছয় দল নিয়ে মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর ‘বাংলাদেশ ওমেন্স সুপার লিগ-২০২৩’ হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। ৪ দল নিয়ে আগামী ১৫ মে থেকে ৪ জুন পর্যন্ত ঢাকায় আয়োজিত হবে আসরটি। 

শনিবার বাফুফে ভবনে সুপার লিগের লোকাল অর্গানাইজিং কমিটি সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। প্রথমবারের মতো হতে যাওয়া আসরটি অনুষ্ঠিত হবে ডাবল লিগ পদ্ধতিতে। থাকছে ফাইনালও। লিগ পদ্ধতির খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল নিয়ে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

মানসম্পন্ন লিগ আয়োজনের তাগিদে দল কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বলেছেন, ‘প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করছি। কারণ, মানের দিকে কোনো আপোষ করতে চাই না। লিগের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে।’

Banglabid

ঢাকা ও সিলেটে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হচ্ছে ঢাকাতে। তবে এখনও নির্ধারিত হয়নি ভেন্যু। এমনকি চূড়ান্ত হয়নি চার দলও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর দুই-একটি  বাংলাদেশ ওমেন্স সুপার লিগে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন কিরণ।

‘প্রিমিয়ার লিগে খেলা দুই-একটি ক্লাবের মালিক পক্ষ এবারের আসরে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের নাম এখনই বলতে পারছি না। কারা দল নিচ্ছে, খেলা কোথায় হচ্ছে এগুলো আমরা আগামী সপ্তাহে জানিয়ে দিব।’

এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথমবার মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবলের আসরে প্রতিটি দলে থাকবে ১৭ জন খেলোয়াড়। ১২ দেশি ও ৫ বিদেশি খেলোয়াড় স্কোয়াডে রাখা যাবে। দেশি ফুটবলারদের মধ্যে জাতীয় দলের টায়ার ওয়ানের তিনজন, টায়ার টুয়ের ১০ জন এবং টায়ার থ্রিয়ের ৪ জনকে রাখা যাবে। বাকি দুজন হবেন জাতীয় দলের বাইরের ফুটবলার।

Reneta

বিদেশিদের মধ্যে থেকে ৫ জন আন্তর্জাতিক ফুটবলার রাখা যাবে। যার ভেতর দুজনকে অবশ্যই সাউথ এশিয়া অঞ্চলের জাতীয় দলের খেলোয়াড় হতে হবে। এশিয়ান কাপ, ইউরো, অলিম্পিক, এমনকি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্নদের মধ্যে থেকে বাকি ৩ ফুটবলার নেয়া যাবে।

প্রতিটি দলের হেড কোচ এবং ফিজিক্যাল ট্রেনার হবেন বিদেশি আন্তর্জাতিক মানসম্পন্ন। টিম ম্যানেজার, ডিরেক্টর, ফিজিও এবং গোলরক্ষক কোচ হবেন দেশি। সব দলের সহকারী কোচ হবেন দেশি এবং একজন নারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিরণবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT