চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের সেমিতে খেলার সমীকরণ জটিল করে তুলল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দুর্দান্ত বোলিংয়ে সহজ জয়ের আশা দেখছিল লাল-সবুজের দল। টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের নাভিশ্বাস চড়িয়ে দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। বৃষ্টি এলোমেলো করে দিল সব হিসাব-নিকাশ। ৭ ওভারে রানতাড়ার সুযোগ কাজে লাগাতে না পেরে বৃষ্টি আইনে ৩ রানে হেরে মেয়েদের এশিয়া কাপে সেমিফাইনালে যাওয়ার রাস্তাই কঠিন করে তুলেছে বাংলাদেশ।

দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে নামবে থাইল্যান্ড। ভারত সেমি নিশ্চিত করেই ফেলেছে, এক ম্যাচ হাতে রেখে ৮ পয়েন্টে শীর্ষে তারা। থাই মেয়েদের ৫ ম্যাচে পয়েন্ট ৬, সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪।

থাইরা নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জিতলে বাংলাদেশের সেমির স্বপ্ন শেষ, সেরা চারে খেলবে থাই মেয়েরাই। আর ভারত জিতে গেলেও থাইদের সুযোগ থাকবে। যে সুযোগটা থাকবে বাংলাদেশেরও।

নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার সকাল ৯টায় যখন আরব আমিরাতের মুখোমুখি হবে টিম টাইগ্রেস, ওই ম্যাচে নিজেরা জিতলে এবং থাইরা সোমবার ভারতের কাছে হেরে থাকলে সেমিতে উঠে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।

একম্যাচ হাতে রেখে রানরেটেও থাই মেয়েদের চেয়ে আপাতত এগিয়ে বাংলাদেশ। স্বাগতিকদের রানরেট -০.১১৯, থাইদের রানরেট -০.৩০৮।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা লঙ্কান মেয়েরা ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ২৬ রানে অপরাজিত ছিলেন নিলাকশি ডি সিলভা।

Reneta

টাইগ্রেসদের পক্ষে ২টি উইকেট পান রুমানা আহমেদ। একটি করে উইকেট নেন জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা এবং ফাহিমা খাতুন।

পরে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। ৫ ওভারে স্বাগতিকরা করেছিল ২ উইকেটে ২৭ রান। শেষ ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান।

সহজ সমীকরণ কঠিন হয়ে ওঠে ষষ্ঠ ওভারে। ইনোকা রানাবীরা সেই ওভারে মাত্র ২ রান দিয়ে তুলে নেন ৩ স্বাগতিক উইকেট, আরেকজন হন রান আউট। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে শেষ ওভারে বাংলাদেশের দরকার পড়ে ১১ রান।

শেষ ওভারে ৭ রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ, উল্টো হারায় এক উইকেট। ৭ উইকেটে ৩৭ রানে থামলে বৃষ্টি আইনে ৩ রানে হেরে যায় টিম টাইগ্রেস। অধিনায়ক জ্যোতি ১২ রান করলেও বাকিরা দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উল্টো অসময়ে বিলিয়েছেন উইকেট।

২ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেয়া ইনোকা রানাবীরা। এক উইকেট পান ওশাদি রানাসিংহে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টসশ্রীলঙ্কাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT