চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চ ছড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা, শিরোপার প্রতিপক্ষ ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ৬ বলে প্রয়োজন ছিল ৯ রান। রোমাঞ্চকর লড়াই শেষে সমীকরণ মেলাতে পারেননি পাকিস্তানের নিদা দার ও আলিয়া রিয়াজ। এক রানের জয়ে ভারতের পর শিরোপার মঞ্চে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এশিয়ার সেরা হতে ১৫ অক্টোবর লড়বে দুই ফাইনালিস্ট।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ১২৩ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কান দল। জবাবে বিসমাহ মারুফের দল নির্ধারিত ওভার শেষে তুলতে পারে ১২১ রানে।

বৃহস্পতিবার প্রথম সেমিতে থাইল্যান্ডের মেয়েদের ৭৪ রানে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে ভারত।

জিতলেই ফাইনাল, এমন ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ১২২ রানে চামারি আতাপাত্তুদের আটকে রেখে ব্যাটিংয়েও এনেছিল শুভ সূচনা।

পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে মুনিবা আলী ও সিদ্রা আমিন আনেন ৩১ রান। ৯ রান করে সিদ্রা ও ১০ বলে ১৮ করে ফেরেন মুনিবা। মাঝে ৪১ বলে ৪২ রান করে দলকে জয়ের পথে রাখেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ।

১৭.২ ওভারে কাভিসা কুমারির বলে বিসমাহ ফিরলেও জয়ের পথেই ছিল পাকিস্তান। শেষ ওভারে আসরের অন্যতম ফেভারিট দলটির সামনে আসে ৯ রানের সমীকরণ। ক্রিজে সেট হওয়া নিদা ও আলিয়া মেলাতে পারেননি সেই অঙ্ক। তাতে এক রান দূরে থেকে থেমেছে পাকিস্তানের ইনিংস।

Reneta

লঙ্কানদের হয়ে সেমির মঞ্চে দুর্দান্ত ছিলেন ইনোকা রানাওয়ারা। ৪ ওভারে ১৭ রান খরচায় তিনি ফিরিয়েছেন সিদ্রা ও আয়েশা নাসিমকে। একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন সুগন্ধিকা কুমারি ও কাভিশা দিলহারি।

এরআগে, টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কাও শুরুটা দারুণ করে। ২৩ রানে অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড করে ফেরান নিদা। পরে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার চেষ্টা চালিয়ে যান হারিসস্থা, নিলাকাসি ডি সিলভা, আনুষ্কারা। তিনটি গুরুত্বপূর্ণ জুটিতে ১৫ ওভারে ৯০ রান তুলে নেন তারা।

তারপরই ছন্দপতন লঙ্কান ব্যাটিং লাইনআপে। উইকেটের ধস না নামলেও ওমানিয়া সোহালি ও নিশ্রা সিন্ধুদের খেলতে ধুঁকছিল শ্রীলঙ্কা। সাদিয়া ইকবাল, নিদা দার ও আইমান আনোয়ার নেন একটি করে উইকেট। নিশ্রা ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন হারিসস্থা।

শেষদিকে হাসিনি পেরেরার ১০ বলে ১৩ রান ও দিলহারির ৩ বলে ৭ রানে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা জমা করে ১২২ রান। জবাবে ৬ উইকেট হারিয়ে ১২১ রানে থামে পাকিস্তানের এশিয়া কাপের স্বপ্ন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবিসমাহভারতমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টসশ্রীলঙ্কাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬

কর বিষয়ক তদন্ত থেকে মুক্তি পেল ট্রাম্প পরিবার

মে ২০, ২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার ধান-পাটসহ বিভিন্ন ফল

মে ২০, ২০২৬

যুদ্ধের উত্তাপের মধ্যেও ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়েছে ইরানে

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT