চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে তৈরি হচ্ছে কাগজের কলম

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
২:৩৮ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামে পরিবেশ বান্ধব কাগজের তৈরি কলম (গ্রীন পেন) বানিয়ে বেশ সুনাম কুড়িয়েছে গ্রীন ইকো নামে একটি সামজিক সংগঠন। কলমটির বৈশিষ্ট্য হলো— কালি ফুরালেই কলমটি মাটিতে পুতে রাখলে জন্ম নেবে সবুজ গাছের চারা। পরিবেশ বান্ধব এই কলমটি জলবায়ুর জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনবে।

এছাড়া সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে সফল হওয়ার স্বপ্ন বুনছে ওই প্রতিষ্ঠানটি। কাগজের তৈরি কলমটি লেখার পাশাপাশি সবুজ বনায়নে বেশ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক সঞ্জয় চৌধুরী।

খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ভবানন্দকুটির গ্রামের গনেশ চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র। তিনি সামজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকায় উদ্যোগ নেন পরিবেশ বান্ধব কাগজের তৈরি কলমের। প্রথমে সঞ্জয় চৌধুরী ও সুমন চৌধুরী দুই ভাই মিলে এ কাজ শুরু করলেও এখন তার প্রতিষ্ঠানে প্রায় ১৫-২০ জন নারী কাজ করেন।

কারখানায় কাজ করা দশম শ্রেণির ছাত্রী আমেনা খাতুন বলেন, আমরা দরিদ্র পরিবারের মানুষ। লেখাপড়ার পাশাপাশি গ্রীন ইকো কারখানায় কলম তৈরির কাজ করি। আমার মত গ্রামের আরও ১০-১৫ জন নারী কাগজের তৈরি কলম বানাই। এখান থেকে যে বাড়তি আয় হয়, তা দিয়ে নিজেও চলি ও বাকি টাকা সংসারের কাজে লাগাই।

ইয়াসমিন আরা বলেন, গ্রীন ইকো সংগঠনটি গ্রামে আমার মত অনেক বেকার নারীদের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। সাংসারিক কাজ শেষে আমরা কলম তৈরি করি। যদিও এখানে সমান্য আয় হয় তবুও বাড়িতে বসে থাকা বেকার নারীদের এমন কর্মসংস্থান সৃষ্টিতে আমরা খুব খুশি। কারখানাটি বড়সড় আকারে করা হলে আমরা এ কারখানায় কাজ করে আরও স্বাবলম্বী হতে পারব বলে জানান তিনি।

Reneta

গ্রীন ইকো সংগঠনটির প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরী বলেন, এ কলমটি ৯৫ শতাংশ পরিবেশ বান্ধব। কাগজের তৈরি কলম করার পেছনে মুল উদ্দেশ্য হলো হুমকির মুখে থাকা জলবায়ুর পরিবর্তনে কিছটা ভূমিকা রাখা। কেননা বাজারের প্লাস্টিকের তৈরি কলম পরিবেশের জন্য খুবই হুমকি স্বরুপ। তাই কাগজের তৈরি কলমের পেছনে অংশে বিভিন্ন জাতের গাছের বীজ এটে দেই। কালি শেষ হলে সেই কলমটি পুতে রাখলে সেখান থেকে সবুজ গাছের চারার জন্মায়।

কুড়িগ্রাম বিসিক শিল্পের উপব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রীন ইকো নামে একটি সংগঠন পরিবেশ বান্ধব কাগজের তৈরি কলমের কাজ করে যাচ্ছে। এটি খুবই ভালো উদ্যোগ। কুড়িগ্রাম বিসিক শিল্পের কোন সহযোগিতার প্রয়োজন হলে আমরা ওই সংগঠনটিকে সহযোগিতা করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার জেরে আবারও বন্ধ হরমুজ প্রণালী

জুন ২০, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

জুন ২০, ২০২৬

রাফিনহার চোট কতটা গুরুতর, পরের ম্যাচে খেলতে পারবেন?

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টায় আরব আমিরাতের ভিসা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT