চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্মাতা বিভাগে আফসানা মিমিসহ বিচারক যারা

১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

আগামী ১০–১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। উৎসবকে সামনে রেখে আয়োজকরা ঘোষণা করেছেন নারী নির্মাতা বিভাগে দায়িত্ব পাওয়া পাঁচ আন্তর্জাতিক বিচারকের নাম।

এ বছরের প্যানেলে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, যিনি অন্য চার দেশের সৃজনশীল ব্যক্তিত্বদের সঙ্গে এই বিভাগে চলচ্চিত্র মূল্যায়ন করবেন।

নারী নির্মাতা বিভাগটি ডিআইএফএফ–এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শুধুমাত্র নারী নির্মাতাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এই বিভাগে সেরা ডকুমেন্টারি, সেরা ফিকশন ও সেরা পরিচালক নির্বাচিত হয় নারী নির্মাতা, শিল্পী ও সংস্কৃতি–বিশেষজ্ঞ নিয়ে গঠিত স্বাধীন জুরি বোর্ডের মাধ্যমে। নির্বাচিতদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ বছর আফসানা মিমি ছাড়াও নারী নির্মাতা বিভাগের অন্য বিচারকরা হলেন— আলেকজান্দ্রা মার্কোভিচ (যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশীয় ডকুমেন্টারি নির্মাতা ও শিক্ষাবিদ), রোনাক তাহের (ইরানি–অস্ট্রেলীয় চলচ্চিত্র নির্মাতা ও ভিজ্যুয়াল আর্টিস্ট), জেরাল্ডিন ভিলামিল (ফিলিপাইনের খ্যাতনামা চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী) এবং ম্যারিয়ন স্ট্যান্ডেফার (প্যারিসভিত্তিক মার্কিন শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা)।

আয়োজকদের মতে, এ বছরের প্যানেলটি বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি ও অভিজ্ঞতার এক অনন্য সমন্বয়, যা নারী নির্মাতাদের কাজ মূল্যায়নে বৈচিত্র্য ও অন্তর্দৃষ্টি যোগ করবে।

এছাড়া এবারও অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী “টুয়েলভথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা ২০২৬’, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা ও গবেষকরা অংশ নেবেন।

Reneta

চলতি বছর উৎসবে সর্বাধিক সংখ্যক দেশ থেকে রেকর্ড পরিমাণ চলচ্চিত্র জমা পড়েছে বলেও জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান। যাকে তিনি ডিআইএফএফ–এর ইতিহাসে নতুন মাইলফলক বলছে।

তবে আয়োজকরা জানান, নানা চ্যালেঞ্জও রয়ে গেছে আসন্ন উৎসবকে ঘিরে। বিশেষ করে পৃষ্ঠপোষকতার স্বল্পতার কারণে উৎসবকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে প্রয়োজন সহযোগিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT