চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ম্যাপের ভুল নির্দেশনায় গাড়ি নিয়ে খালের পানিতে নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মুম্বাইয়ের বেলাপুর থেকে উলওয়ের উদ্দেশ্যে রওনা হওয়া একজন নারী চালক গুগল ম্যাপের ভুল নির্দেশনায় গাড়ি নিয়ে খালের পানিতে পড়ে যান।

আজ (২৬ জুলাই) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকালে এই ঘটনা ঘটে, তবে সৌভাগ্যক্রমে চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই নারীকে মূলত বেলাপুরের বে ব্রিজ দিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু গুগল ম্যাপের দিকনির্দেশনা অনুযায়ী তিনি সেতুর নিচ দিয়ে একটি বিকল্প পথে চলে যান, যা শেষ পর্যন্ত ধ্রুবতারা জেটি এলাকায় গিয়ে পড়ে।

দিকনির্দেশনায় ভরসা রেখেই চালক এগিয়ে যান এবং কিছু সময় পরেই গাড়িটি খালের পানিতে পড়ে যায়। সৌভাগ্যবশত, ঘটনাস্থলে উপস্থিত নৌ-পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি দেখে ফেলে এবং দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। নারী চালককে কয়েক মিনিটের মধ্যেই পানি থেকে টেনে তোলা হয়। তিনি অক্ষত অবস্থায় উদ্ধার হন। পরে একটি ক্রেনের সাহায্যে তার সাদা গাড়িটিও পানির মধ্য থেকে তোলা হয়।

এর আগেও গুগল ম্যাপের বিভ্রান্তিকর দিকনির্দেশনার কারণে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। গত বছর ভারতেরই উত্তর প্রদেশের ফরিদপুরে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় তিনজন প্রাণ হারান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুগল ম্যাপভুল নির্দেশনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে?

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT