চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ম্যাপসও মানুষকে বিপদে ফেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
গুগল ম্যাপস-শর্টকাট রাস্তা

প্রযুক্তিতে অন্ধ বিশ্বাস মাঝেমধ্যে মানুষকে ভালোই বিপাকে ফেলতে পারে, তারই প্রমাণ মিলল যুক্তরাষ্ট্রে। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের শ’খানেক গাড়িচালক গুগল ম্যাপস দেখে অচেনা শর্টকাট রাস্তা ধরে গিয়ে মহাসড়কে ওঠার আশায় উল্টো গিয়ে পড়েছেন এক ধু ধু খোলা মাঠে।

সিএনএন জানায়, গত রোববার কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে পেনা বুলেভার্দে একটি সড়ক দুর্ঘটনার কারণে রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়। ওই সময় রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়।

ফলে ওই পথ দিয়ে যাবে, এমন সব চালককেই একটি বিকল্প পথ দেখাচ্ছিল গুগল ম্যাপস অ্যাপ, যেন জ্যাম কাটিয়ে যাওয়া যায়। চালকরাও অ্যাপের ওপর ভরসা করে সেই বিকল্প পথ ধরে একের পর এক এগিয়ে যেতে থাকেন।

বিকল্প রাস্তাটি পাকা নয়, চওড়া মেঠো পথ। তার ওপর আগে হওয়া বৃষ্টিতে কাদামাটিতে যা-তা অবস্থা। কতদূর যাওয়ার পরই গাড়িগুলোর চাকা প্যাচপ্যাচে কাদায় এদিক ওদিক পিছলে যেতে থাকল।

অনেকগুলো গাড়ি গভীর কাদামাটিতে আর এগোতে না পেরে খোলা মাঠের মাঝখানে ওই রাস্তায় আটকে গেল। তার পেছনে আরও অনেকগুলো গাড়ি।

এভাবে শ’খানেক গাড়ির দীর্ঘ লাইন লেগে গেল গুগলের সেই ‘শর্টকাট’ মেঠো পথে।

Reneta

গুগল ম্যাপের ওই শর্টকাট নির্দেশনার শিকার কনি মনসিজ। তিনি স্বামীকে বিমানবন্দর থেকে আনতে যাওয়ার পথে পেনা বুলেভার্দে সড়ক দুর্ঘটনার জটে পড়েন।

‘আমি ভাবলাম, হয়তো এই জ্যাম থেকে বাঁচতে বিকল্প কোনো রাস্তা আছে। গুগল ম্যাপস খুলে দেখলাম তারা আমাকে একটি বিকল্প পথ দেখাচ্ছে যেটা দিয়ে বিমানবন্দর যেতে অর্ধেক সময় লাগবে,’ বলেন কনি।

‘এমনিতে ৪৩ মিনিট লাগার কথা, কিন্তু এই শর্টকাটটি দিয়ে যেতে লাগবে মাত্র ২৩ মিনিট। তাই আমি মূল সড়ক থেকে নেমে গুগল ম্যাপসকেই অনুসরণ করলাম। আরও কয়েকটা গাড়ি ওই মাটির রাস্তা ধরে যাচ্ছিল। তাই ভাবলাম নিশ্চয়ই সব ঠিকঠাকই আছে।’গুগল ম্যাপস-শর্টকাট রাস্তা

কিন্তু বাস্তবে আসলে কিছুই ঠিকঠাক ছিল না।

অবশ্য টেক জায়ান্ট গুগল সাফাই গেয়ে বলেছে, রাস্তাটি ব্যক্তিগত হিসেবে চিহ্নিত করা ছিল না। তাই রাস্তার আকার ও অবস্থান বিবেচনা করে সেটি সুপারিশ করা হয়েছিল।

এক বিবৃতিতে চালকদেরকে যে কোনো অনিবার্য পরিস্থিতিতে স্থানীয় আইন ও নীতিমালা এবং নিজেদের মনোযোগ ও বিচারবুদ্ধির সর্বোচ্চ ব্যবহার করে রাস্তায় চলাচল করার পরামর্শ দিয়েছে গুগল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলগুগল ম্যাপগুগল ম্যাপ অ্যাপগুগল ম্যাপস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT