কক্সবাজার

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

বন্যহাতির সঙ্গে যোগাযোগের জন্য বনাঞ্চলে অবস্থান করছে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যহাতির সঙ্গে দেখা করতে বনাঞ্চলে অবস্থান করছে লোকজন, কক্সবাজারে বন্যপ্রাণীর আক্রমণে নারীর মৃত্যু।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জান্নাত আরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত আরা বেগম উত্তর সুরাজপুর এলাকার ফজল করিমের স্ত্রী।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, ভোরে বাড়ির কাছে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন ধরাচ্ছিলেন জান্নাত আরা। এ সময় একটি বন্যহাতি এসে তাকে শুঁড়ে তুলে আছাড় মারে এবং পরে পা দিয়ে পিষ্ট করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিষয়:কক্সবাজার নারীর মৃত্যু বন্যহাতির আক্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…