টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার সল্লা ইউনিয়নের চরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই নারী একই এলাকার মৃত জুলমাত হোসেনের স্ত্রী রহিমা বেগম (৫৫)।
নিহতের পরিবার সূত্র জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির আঙ্গিনায় সবজি উঠাতে যায় রহিমা বেগম। সবজি বাগানের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সল্লা ইউনিয়নের ইউপি সদস্য আজাহার প্রামানিক জানান, পরিবারের কারো অভিযোগ না থাকায় এশার নামাজের পর মরদেহ দাফন করা হয়েছে ।







