চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, শরীয়তপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী আসমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় আসমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার স্বামীকে হত্যার পর মরদেহের হাত-পা বিচ্ছিন্ন করে মাংস আলাদা করেন আসমা। পরে মরদেহের কিছু অংশ পদ্মা নদীতে এবং কিছু অংশ সড়কের পাশের একটি ডোবায় ফেলে দেন। আরও কিছু অংশ একটি ড্রামে ভরে অন্য একটি বাসার ফ্রিজে রাখার চেষ্টা করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে বিষয়টি পুলিশের নজরে আসে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, শুক্রবার রাতে আসমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে মাথাসহ হাড় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও লোহার রডও জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

Banglabid

নিহত জিয়া উদ্দিন সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার আবদুর রাজ্জাক সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। প্রায় আট বছর আগে আসমা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে জিয়া ও আসমার সম্পর্ক গড়ে ওঠে। সে সময় দুজনেই পৃথক সংসারে ছিলেন এবং উভয়েরই দুটি করে সন্তান ছিল। পরে আগের সংসার ছেড়ে তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন। গত বছরের মে মাসে জিয়া মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর থেকে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল।

নিহতের চাচাতো ভাই শাহাদাত হোসেন বলেন, জিয়া দেশে ফেরার পর পাশের গ্রামে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন। কোরবানির ঈদের পর আবার মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে তার আগেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ খণ্ডিতশরীয়তপুরস্ত্রী আটকস্বামীকে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরোধীরা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের কথা ভাবছেন

পরবর্তী

হাইড্রোজেন জ্বালানি গবেষণায় বাংলাদেশ ও চীনের শিক্ষার্থীরা

পরবর্তী

হাইড্রোজেন জ্বালানি গবেষণায় বাংলাদেশ ও চীনের শিক্ষার্থীরা

বাংলাদেশে গত এক দশকে শৌখিন মাছ চাষে ঘটে গেছে নীরব বিপ্লব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT