রাজধানীর আদাবরে সোনিয়া আক্তার আঁখি নামে এক নারীকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তাদের দাবি, বুধবার রাতে ভিকটিমকে কৌশলে ডেকে নিয়ে আদাবরের একটি বাসায় নির্যাতনের পর হত্যা করা হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, এ’ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।







