চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদার অলরাউন্ড নৈপুণ্যে রুপালির জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০৪, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ডে খেলাঘর সমাজ কল্যাণ সংঘকে ৪৫ রানে হারিয়েছে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও অক্ষুণ্ণ রেখেছে ক্লাবটি।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাহিদা আক্তারদের ঘূর্ণিতে দুইশ পেরিয়ে গুটিয়ে যায় খেলাঘর। এ বাঁহাতি স্পিনার ৯.৪ ওভারে মাত্র ২২ রানে নেন ৫ উইকেট। ৪৬.৪ ওভার খেলে ২১৯ রানে থামে খেলাঘরের লড়াই।

সানজিদা ইসলাম ৭০ রান করেন। স্বর্ণা আক্তার ও লতা মন্ডল উভয়ই ৩৩ রান করেন।

রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান তোলে রুপালি ব্যাংক। ফারজানা হক পিংকি (৫৪), মুক্তা রবীন্দ্রর (৫৭) লড়াকু ফিফটি ও অধিনায়ক জ্যোতির ৪১ রানে ভর করে আড়াইশ পেরোয় ক্লাবটি। নাহিদার ১০ বলে ২১ রানের ক্যামিওতে সংগ্রহ আরেকটু বড় হয় তাদের।

বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে মাত্র ৩১ রানে অলআউট করে ২১৫ রানের বিশাল জয় পেয়েছে মোহামেডান। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছে তারা। দলটির ওপেনার সানজিদা ইসলাম ৭৫ ও মিডলঅর্ডার ব্যাটার রুমানা আহমেদ করেন ৭৪ রান।

ফতুল্লায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দলকে ৩ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে জাহানারা আলমের আবাহনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়বিকেএসপিমেয়েদের ডিপিএল ২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT