চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিসে স্বর্ণ সিংহ জিতলো জিম জারমুশের পারিবারিক গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
জিম জারমুশ স্বর্ণ সিংহ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিসে ১১ দিনের মিলনমেলার পর্দা নামলো শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে। ২৭ আগস্ট শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরটি ছিলো ৮২তম। সমাপনী দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ীদের নাম।

উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ উঠেছে মার্কিন কিংবদন্তী নির্মাতা জিম জারমুশের হাতে! ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের প্রধান ছিলেন আলেকজান্ডার পেইন, সাথে ছিলেন ফেরনান্দা তোরেস, মোহাম্মদ রাসুলফ ও মৌরা ডেলপেরো। তাদের কাজ সহজ ছিল না, কারণ প্রতিটি বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা ছিল তুমুল। ২১টি আলোচিত সিনেমা ছিলো প্রতিযোগিতা বিভাগে!

ভেনিসে স্বর্ণ সিংহ জিতলো জিম জারমুশের পারিবারিক গল্পের কাস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ
মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকগণ

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব ছিল ভিন্নধর্মী ও সাহসী ছবির আসর। এখানে দেখা গেছে মাথা ঘুরিয়ে দেওয়া সাই-ফাই (ইওর্গোস ল্যান্থিমোসের বুগোনিয়া), গথিক মহাকাব্য (ফ্রাঙ্কেনস্টাইন– গিয়েরমো দেল তোরো), তীক্ষ্ণ ও ব্ল্যাক কমেডি (পার্ক চ্যান-উকের নো আদার চয়েস), ১৮শ শতকের সংগীতনাট্য (মোনা ফাস্টভোল্ডের দ্য টেস্টামেন্ট অব অ্যান লি), এবং গাজা-ভিত্তিক হৃদয়গ্রাহী ড্রামা (কাওথের বেন হানিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’)।

সমাপনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত ইতালির ফ্যাশন কিংবদন্তী জর্জিও আরমানির মৃত্যুকে ঘিরে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। তবে পুরস্কার ঘোষণায় ছিলো না জৌলুশময়তার কমতি!

বিজয়ী কন্যা স্বর্ণপদক নিয়ে হাসিমুখে পোজ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে চিনের অভিনেত্রী

কাদের হাতে উঠলো এবারের ভেনিস সেরা পুরস্কার?

মেইন কম্পিটিশন

গোল্ডেন লায়ন: ফাদার মাদার সিস্টার ব্রাদার, জিম জারমুশ

গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ভয়েস অব হিন্দ রজব, কাওথের বেন হানিয়া

স্পেশাল জুরি প্রাইজ: সোত্তো লে নুভোলে, জিয়ানফ্রাঙ্কো রসি

সিলভার লায়ন (সেরা পরিচালক): বেনি সাফদি, দ্য স্ম্যাশিং মেশিন

ভোলপি কাপ (সেরা অভিনেত্রী): শিন ঝিলেই, দ্য সান রাইজেস অন আস অল

ভোলপি কাপ (সেরা অভিনেতা): টোনি সারভিলো, লা গ্রাজিয়া

সেরা চিত্রনাট্য: আ পিয়ে দ’উভ্রে, ভ্যালেরি ডনজেলি ও জিল মার্চান্দ

মারচেলো মাস্ত্রোয়ানি অ্যাওয়ার্ড (উদীয়মান অভিনয়শিল্পী): লুনা ভেডলার, সাইলেন্ট ফ্রেন্ড

গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট: ভার্নার হারজগ ও কিম নোভাক

ট্যাগ: ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবগোল্ডেন লায়নজিম জারমুশভেনিসলিড বিনোদনসিনেমাস্বর্ণ সিংহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদো-ফেলিক্সের জোড়া গোল, বড় জয়ে বাছাই শুরু পর্তুগালের

পরবর্তী

ভেনিসে ইতিহাস গড়লেন অনুপর্ণা

পরবর্তী
অনুপর্ণা ভেনিসে পুরস্কার গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিসে ইতিহাস গড়লেন অনুপর্ণা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস শোভাযাত্রা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT