অন্যান্য খেলা

প্রথম রাউন্ডে হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারাজ

অলকারাজের কোয়ার্টার ফাইনালে জয় উদযাপন করছেন খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম রাউন্ডে হেরেও অলকারাজ কোয়ার্টার ফাইনালে উত্তেজনাপূর্ণ মুহূর্তে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উইম্বলডনে রাশিয়ান টেনিস খেলোয়াড় আন্দ্রেই রুবলেভের কাছে প্রথম রাউন্ডে হেরেও পরের ৩ রাউন্ড জিতে ঘুরে দাঁড়ান বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। রুবলেভের বিপক্ষে ৩-১ সেটের দারুণ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ২২ বর্ষী স্পেনিয়ার্ড তারকা।

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রোববার রাতে প্রথম সেটে প্রাণপণে লড়ে টাইব্রেকারে নিয়ে যান রুবলেভ। শেষপর্যন্ত এই সেটে রুবলেভের সঙ্গে ৭-৬ (৭/৫) গেমে হেরে বসেন আলকারাজ।

বাকি তিন রাউন্ডে অবশ্য আলকারাজের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি ২৭ বর্ষী রাশিয়ান তারকা। ৬-৩, ৬-৪ এবং ৬-৪ গেমে জিতে নেন আলকারাজ।

অন্য ম্যাচে চিলির নিকোলাস জারিকে ৩-২ সেটে পরাজিত করা ব্রিটেনের ক্যামেরন নোরির সঙ্গে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে লড়বে র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা আলকারাজ।

বিষয়:আলকারাজ উইম্বলডন টেনিস রুবলেভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…