অন্যান্য খেলা

জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের ‘রাজা’ আলকারাজ

তামিম ইকবাল ট্রফি হাতে নিয়ে হাসছেন, ক্রিকেটের জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল ট্রফি হাতে নিয়ে উল্লসিতভাবে উদযাপন করছেন, দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোভাক জোকোভিচের বিপক্ষে প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন কার্লোস আলকারাজ। পরে দুই সেট জিতে জোকোকে পেছনে ফেলে দেন। চতুর্থ সেটে জোকেভিচও ঘুরে দাঁড়ান। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানে শেষ হাসি আলকারাজের। হয়ে গেছেন উইম্বলডনের নতুন ‘রাজা’।

রোববার সেন্টার কোর্টে ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জোকোভিচকে হারান ২০ বর্ষী স্প্যানিশ তারকা আলকারাজ। জেতেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।

গতবছর ইউএস ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ নিয়েছিলেন আলকারাজ। অনবদ্য সেই সাফল্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডও গড়েন তিনি।

তৃতীয় কম বয়সী হিসেবে উইম্বলডন শিরোপা জিতলেন আলকারাজ। এতে বাড়ল উইম্বলডনে গত চার আসরের চ্যাম্পিয়ন ৩৬ বর্ষী সার্বিয়ান তারকা জোকোভিচের টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা।

চলতি বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লম অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছেন জোকোভিচ। উইম্বলডনের ফাইনালেও ফেভারিট ছিলেন। সবকিছু ছাপিয়ে নতুন ইতিহাস গড়লেন আলকারাজ।

বিষয়:আলকারাজ উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম জোকোভিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…