ক্রিকেট

নিউজিল্যান্ডের দরকার ৬৮ রান, লঙ্কানদের ২ উইকেট

গল টেস্ট

ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের শট, লঙ্কান ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের শট খেলার দৃশ্য, লঙ্কান ফিল্ডার প্রস্তুত, ক্রিকেট ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গলে দু্ই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। চতুর্থ দিনের খেলা শেষে জয়ের হাতছানি দুদলেরই। শেষদিনে জয়ের জন্য কিউইদের দরকার ৬৮ রান, লঙ্কানদের চাই ২ উইকেট।

বুধবার ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ৩০৫ রানে থেমে যায়। জবাবে ৩৪০ রানে সব উইকেট হারায় নিউজিল্যান্ড। ৩৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান তোলে লঙ্কানরা। নিউজল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান। লক্ষ্য ছুঁতে নেমে ৮ উইকেটে ২০৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে কিউই বাহিনী।

তৃতীয় দিনে ৭২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২৩৭ রান করেছিল শ্রীলঙ্কা। ২০২ রানের লিড নিয়ে চতুর্থ দিন ব্যাটে নেমে এজাজ প্যাটেলের ঘূর্ণিতে খেই হারায়। ৭২ রান যোগ করে মধাহ্ন বিরতির আগে গুটিয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে এজাজ ৩০ ওভার বল করে ৯০ রান খরচায় ৬ উইকেট নেন। উইলিয়াম ও’রোর্ক নেন ৩ উইকেট।

২৭৫ রানের লক্ষ্যে নেমে কিউই ব্যাটারদেরও লঙ্কান পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। দিনের বাকি সময়ে ৬৮ ওভার ব্যাট করে ২০৭ রান তুললেও ৮ ব্যাটারকে হারায় তারা। চারে নামা রাচীন রবীন্দ্র একপান্ত আগলে রাখছেন। ৯১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। শেষদিনে এজাজ প্যাটেলকে নিয়ে ব্যাটে নামবেন তারকা অলরাউন্ডার।

লঙ্কান বোলারদের হয়ে ৩টি করে উইকেট নেন প্রবাথ জয়সুরিয়া ও রামেশ মেন্ডিস।

বিষয়:উইলিয়ামসন কামিন্দু কুশল গল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…