চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষদের সঙ্গে কথা বলায় স্ত্রীর গলা কেটে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
আন্তর্জাতিক
A A

ঝাড়খণ্ডে নিজের কিশোরী স্ত্রীকে পুরুষদের সঙ্গে কথা বলার ‘অপরাধে’ গলা কেটে হত্যার অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম জয়রাম মুর্মু।

আজ (১৬ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, হত্যাকাণ্ডের পর জয়রাম স্ত্রী সোনিয়ার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে সাইকেলে বহন করে একটি নালায় ফেলে দেয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ১৩ জুলাই রাতে জয়রাম মুর্মু ও তার স্ত্রী সোনিয়ার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। কারণ, জয়রাম অভিযোগ করেন- তার স্ত্রী কয়েকজন যুবকের সঙ্গে নিয়মিত কথা বলত, যা তাকে ক্ষুব্ধ করত।

তবে রাতেই স্ত্রীকে এবং তার দুই বন্ধুকে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায় জয়রাম। সেখানে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করে। তারা স্থানীয়ভাবে তৈরি হাড়িয়া (চালের মদ) পান করেছিলেন, যার ফলে দুই বন্ধু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।

এরপর জয়রাম স্ত্রীকে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে আলিঙ্গনের ভান করে একটি ব্লেড দিয়ে তার গলা কেটে হত্যা করেন। হত্যার পর সোনিয়ার মরদেহ প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে সাইকেলে করে বহন করে একটি নালায় ফেলে দেয়।

জিজ্ঞাসাবাদে জয়রাম হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জানান, স্ত্রী সোনিয়ার সঙ্গে অন্য ছেলেদের কথা বলায় তিনি অসম্মানিত বোধ করছিলেন, এবং এই কারণেই এই ভয়াবহ পদক্ষেপ নেন।

Reneta

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেড ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। সোনিয়ার দুই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জয়রামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’

পরবর্তী

জানা গেল ২০২৬ বিশ্বকাপ টিকিটের আবেদনের সময়

পরবর্তী

জানা গেল ২০২৬ বিশ্বকাপ টিকিটের আবেদনের সময়

দুদকের নতুন সচিব হলেন খালেদ রহীম

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT