চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতুড়িপেটা করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
স্বামীকে গ্রেপ্তার, হাতুড়িপেটা করে স্ত্রী হত্যার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেরে মাকসুদা খানম (২৬) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ইব্রাহিম খানকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

শুক্রবার বিকেলে বংশালের সিক্কাটুলী লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার ভোররাতের দিকে মাকসুদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বংশাল থানা পুলিশ।

নিহত মাকসুদা খানম সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে বংশালের ২৪ নম্বর সিক্কাটুলির বাসায় থাকতেন।

Banglabid

বংশাল থানার উপ–পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বলেন, ‘বেশ কিছুদিন ধরে স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছে– এমন সন্দেহে প্রায়ই ইব্রাহিম ঝগড়া করতেন। গতকাল শুক্রবার বিকেলে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইব্রাহিম হাতুড়ি দিয়ে স্ত্রী মাকসুদা খাতুনকে আঘাত করে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই মাকসুদার মৃত্যু হয়। তার মাথায় গুরুতর জখম চিহ্ন পাওয়া গেছে।’

এসআই ফেরদৌস আরও বলেন, ‘এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে খবর পেয়ে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

অভিযুক্ত ইব্রাহিম বাসায় বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন উল্লেখ করে এসআই ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Reneta

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে এবং ভিকটিমের স্বামী মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল এবং মৃতদেহের আলামত সিআইডি এর ফরেনসিক টিম দ্বারা সংগ্রহ করা হয় এবং থানা পুলিশ  মৃতদেহের সুরতহাল প্রস্তুত করা হয়।  গ্রেপ্তার মো. ইব্রাহীম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাবংশাল থানা পুলিশসিক্কাটুলি এলাকাস্বামী গ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা

পরবর্তী

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ২১

পরবর্তী
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ২১

কানাডার পতাকাসহ শিক্ষাগত সামগ্রী ও গ্র্যাজুয়েটের টুপি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা দিল কানাডা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT