চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইলফোনে গেম খেলাকে কেন্দ্র করে স্ত্রী-মেয়েকে পিটিয়ে হত্যা

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৫:০৬ অপরাহ্ন ২১, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে মোবাইলফোনে গেম খেলাকে কেন্দ্র করে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শহিদুল ইসলামের (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ঘটনার বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ প্রেস ব্রিফিং করেন। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর (চিনির চড়া) গ্রামে এই নির্মম ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছেন- স্ত্রী মর্জিনা বেগম (৩০) এবং মেয়ে আরফিন জান্নাত (৬)।

পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ জানান, মোবাইলফোনে গেম খেলছিল শহিদুল ইসলামের সন্তান আল আমিন (১৩) ও আফরিন জান্নাত। এ সময় রান্না করছিলেন তাদের মা মর্জিনা বেগম। মোবাইল নিয়ে ছেলেমেয়ের চিৎকার শুনতে পেয়ে দু’জনকেই থামতে বলেন মর্জিনা। এরপরও না থামলে দু’জনকে থাপ্পড় মারেন মা। এতেই উত্তেজিত হয়ে যান তাদের বাবা শহিদুল ইসলাম।

বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মর্জিনাকে খাটের চৌকাঠ দিয়ে মাথায় আঘাত করেন শহিদুল। পরে মর্জিনা মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ সময় দুই ছেলেমেয়ে এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত হয়।

শহিদুল এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে ফন্দি আঁটে। নিজে চিৎকার করে কাঁদতে শুরু করেন, ‘কে আমার স্ত্রী এবং সন্তান্দের পিঠিয়ে ফেলে রেখেছে। সবাই আসুন, দেখুন।

Reneta

এসময় শহিদুলের আহাজারিতে এলাকাবাসী ছুঁটে আসে। এলাকাবাসীর সহায়তায় ভ্যান রিক্সাযোগে মর্জিনাকে স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল আজিজের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

আহত ভাই-বোনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে জান্নাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টায় তারও মৃত্যু হয়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মা-মেয়ের লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডে মর্জিনা বেগমের মা গোলাপী খাতুন একটি মামলা করেন।

শ্বাশুরির দেয়া মামলায় স্ত্রী-মেয়েকে হত্যার অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে আদালতের মাধ্যমে শহিদুলকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেম নিয়ে স্ত্রী-সন্তানকে হত্যামোবাইলে গেমস্ত্রী-মেয়েকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেদিন কী ঘটেছিলো, শাকিবকে ঘিরে বিতর্কে সরব জ্যোতির্ময়ী

এপ্রিল ৪, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে কনডমের দাম

এপ্রিল ৪, ২০২৬

দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

এপ্রিল ৪, ২০২৬

অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. ইউনূসকে রাজপথে নামতে হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ৪, ২০২৬

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT