চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
২:০৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
ছবি: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষার্থীরা কেন শিবিরের দিকে ঝুঁকছে, তা গবেষণার বিষয়।

শুক্রবার ৯ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় পৈত্রিক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ছাত্রশিবিরের প্রভাব বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা বাড়লেও সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

​বিএনপি মহাসচিব বলেন, “গোটা দেশের মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু বর্তমানে যেভাবে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, বিশেষ করে আমাদের দলের বেশ কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, তাতে আমরা ক্ষুব্ধ।” এ বিষয়ে তিনি সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

​জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমার অভিজ্ঞতা বলে, ছাত্র সংসদ নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের ওপর প্রভাব ফেলে না, এবারও পড়বে না।”

​বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রদলসহ বিরোধী সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি। তবে আমরা আশা করি, এখন বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরবে।”

Reneta

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চেয়েছিল এবং বর্তমান প্রক্রিয়া সেভাবেই এগোচ্ছে।​

​উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবহেলিত এই জনপদকে উন্নত করতে ‘রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড’ গঠন করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই অঞ্চল নিয়ে একইভাবে ভাবছেন। বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আগামী ১২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও সফর নিয়ে মির্জা ফখরুল জানান, এটি মূলত একটি শুভেচ্ছা সফর। সফরে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ‘গণদোয়া’ অনুষ্ঠানে যোগ দেবেন।

​তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বড় মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এই অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে। ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম জানান, অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঠাকুরগাঁওমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT