বিশ্বজুড়ে অর্থনীতিতে চরম টালমাটাল অবস্থায়ও অর্থমন্ত্রী নীরব কেন জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ওই সংসদ সদস্য বলেন, ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে, প্রভাবশালীরা ক্ষমতার দাপট দেখিয়ে বছরের পর বছর ঋণ খেলাপি থাকছেন, বিদেশে টাকা পাচার করছেন এমন প্ররিস্থিতিতে অর্থমন্ত্রী কীভাবে এতো নির্ভার আছেন? রিজভী নেওয়াজের রিপোর্ট।








