মাহমুদউল্লাহর পর তাওহীদ হৃদয়ের আউট দেয়া নিয়েও রয়েছে ধোঁয়াশা। রাবাদার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন হৃদয়। আবেদন খুব জোরালো ছিল না, কিন্তু আম্পায়ার দেন এলবিডাব্লিউ। তাওহীদ হৃদয়ের সেই এলবিডাব্লিউর আবেদন খুব জোরালো ছিল না। এমনকি খালি চোখে দেখাও যাচ্ছিল বল লেগ স্ট্যাম্পে লাগছে না। সেক্ষেত্রে বলের এই হালকা ভাবে ছুয়ে যাওয়া ম্যানুপুলেশন হলেও হতে পারে। হক আই’র ফ্রন্টাল ভিউ থেকে যা স্পষ্ট বুঝা নে গেলেও সাইড ভিউ থেকে বেশ স্পষ্টই দেখা যায়, বলের দুই-তৃতীয়াংশ স্ট্যাম্পের বাইরেই ছিল।







