চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যিনিই প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা, চালিয়েছেন স্ট্রিম রোলার: জোনায়েদ সাকি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৪৫ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
টাঙ্গাইল, রাজনীতি
A A
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্খা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্খা সংবিধানে প্রতিফলিত হয়নি। হয়নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রিভূত করা হয়েছে। যিনিই প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা। আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্ট্রিম রোলার চালিয়েছেন।

রোববার (২৫ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১১ সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশধোনী বরলো তখনি পরিস্কার বোঝা গেছে, তারা আসলে একটি ফ্যাসিবাদি শাসন কায়েম করতে চায়। একটা কর্তৃত্ববাদি স্বৈরাচারি শাসন কায়েম করতে চায়। তাদের যে বাসনা, নিজেদের শাসনকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা। সেই বাসনাকে সাহায্য করেছে কে, আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো। এই কথা আমরা গণসংহতি কমিটির জন্মলগ্ন থেকে বলে আসছি।

Banglabid

জোনায়েদ সাকি বলেন আরও বলেন, এই শাসকেরা আমাদের ভোটের অধিকারসহ সব অধিকার কেড়ে নিয়েছিল। আমরা দেখেছি কীভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষ সরাসরি ২০১১ সাল থেকে এই ফ্যাসিবাদী প্রবণতা ও স্বৈরতন্ত্র কায়েমের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা ২০১১ সাল থেকে বলেছি, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পাবো না।

তিনি বলেন, ২০১৪ সালে তামাশার নির্বাচনের পর থেকে বিরোধী দলের ওপর হামলা, মামলা, গুম, খুন, অত্যাচারের কোনো সীমা ছিল না। ২০১৮ সালের নির্বাচনের আগে আমরা বলেছি, একটা নতুন জাতীয় সনদ ও একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশ আর অগ্রসর হতে পারবে না। কারণ আমাদের রাষ্ট্রটা যে চুক্তির বলে আছে, সেই চুক্তি দেশের বেশিরভাগ মানুষ ও দলকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলেছে। তাই তখনই আমরা বলেছিলাম, বিদ্যমান ব্যবস্থা আর দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না। ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনের পর সব দল বুঝতে সক্ষম হলো, এই ব্যবস্থাকে টিকিয়ে রেখে আমরা আর অগ্রসর হতে পারব না। আমরা যখন এই কথাগুলো বলছিলাম, দলগুলোতে এক করার জন্য উদ্যোগ নিলাম, তখন অনেকেই একমত হয়েছেন যে, রাষ্ট্র ব্যবস্থার মেরামত করতে হবে।

এর আগে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মাজার জিয়ারত করেন জোনায়েদ সাকি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনায়েদ সাকিতামাশার নির্বাচনফ্যাসিবাদি শাসনমহান মুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধের আকাঙ্খা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT