ক্রিকেট

আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা জিতবে কে?

আইপিএল ফাইনাল ২০২৫ চ্যাম্পিয়ন দল ট্রফি নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ক্রিকেটার ট্রফি সহ বসে আছেন, পেছনে বিভিন্ন স্পন্সর ও ট্যাগলাইন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পর্দা নামতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কাও।

বৃষ্টি যদি হয়ও, ম্যাচ মাঠে গড়াতে চেষ্টা করাবে আইপিএল কর্তৃপক্ষ, ফাইনাল ম্যাচের জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে। এছাড়া তীব্র বৃষ্টিতে সোমবার ম্যাচ পরিত্যক্ত হলে বুধবার রিজার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টিতে যদি রিজার্ভ ডে-তেও খেলা পরিচালনা করা সম্ভব না হয়, পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে পাঞ্জাব কিংসকে বিজয়ী ঘোষণা করা হবে।

আবহাওয়া বার্তা অনুযায়ী, ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি। সন্ধ্যায় আবহাওয়ার খানিক উন্নতির আভাস আছে। বৃষ্টি সম্ভাবনা অনেকটাই কমে আসবে সূর্যাস্তের পরই। যদিও ৩৩ শতাংশ মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ম্যাচ বাতিলের সম্ভাবনা খুব কম।

এদিকে দুদলের জন্যই এটি প্রথম শিরোপা জয়ের সুযোগ। পাঞ্জাব ২০১৪ সালে ফাইনালে উঠে হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। অন্যদিকে বেঙ্গালুরু এপর্যন্ত ৩ বার ফাইনালে উঠেও দেখেনি সাফল্যের মুখ।

বিষয়:আইপিএল-২০২৫আহমেদাবাদনরেন্দ্র মোদি স্টেডিয়ামপাঞ্জাব কিংসবেঙ্গালুরুলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…