চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেভারা’র নতুন চমক ববি দেওল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৪
বিনোদন
A A

ঘোষণার শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর অভিনীত আসন্ন সিনেমা ‘দেভারা’। যেখানে প্রথমবারের মত জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন জুনিয়র এনটিআর ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, এবং খলনায়কের চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে।

এবার জানা গেল, আসন্ন এই ছবির দ্বিতীয় খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে ‘অ্যানিমেল’ খ্যাত তারকা ববি দেওলকে।

সূত্রের মতে, অভিনেতার সঙ্গে নাকি ইতোমধ্যেই প্রাথমিক পর্যায়ে একপ্রস্ত কথাও হয়ে গেছে নির্মাতার। যদিও ছবির প্রধান খল চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। তবে ছবির শেষের দিকে নির্মাতারা ববিকে হাজির করে চমক দিতে চাইছেন বলে সূত্রের খবর।

যেহেতু দুই কিস্তিতে নির্মাণ হচ্ছে ‘দেভারা’ সুতরাং, ছবির সিকুয়েলে সাইফ ও ববিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে বলেই আশা করা যাচ্ছে। এর আগে একাধিকবার খলচরিত্রে নজর কেড়েছেন সাইফ। এবার তার সঙ্গে ববির জুটি দর্শকের পছন্দ হয় কিনা, তা নিয়ে কৌতূহল রয়েছে।

বিশাল বাজেট নিয়ে নির্মিত হচ্ছে কোরাতলা শিভা পরিচালিত ‘দেভারা’ ছবিটি। যার ভিএফএক্স-এর কাজেই ব্যয় হচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি। চলতি বছর ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু নির্মাতারা ভিএফএক্সের কাজ সময়ে শেষ করতে পারেননি। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় ছবিটি আগামী ১০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। – কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'দেভারা'জাহ্নবী কাপুরজুনিয়র এনটিআরববি দেওলসাইফ আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি নির্ধারণে ভ্যালিডেশন ও ফলাফল প্রকাশ

এপ্রিল ২৭, ২০২৬

লিটনদের ১৮৩ রানের চ্যালেঞ্জ জানাল নিউজিল্যান্ড

এপ্রিল ২৭, ২০২৬

সব থেকে কম শো নিয়েও এই ছবির আয় ৩ কোটি!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন’

এপ্রিল ২৭, ২০২৬

যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT