চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়িকা শুভশ্রীকে চেনা দায়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

কলকাতার শীর্ষ নায়িকাদের একজন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ছবিতে তার রূপ দেখে রীতিমত চোখ কপালে ভক্ত অনুরাগীদের!

পোস্ট করা ছবিতে দেখা যায়, ইন্দুবালা ভাতের হোটেল লেখা একটি ফলকের নিচে দাঁড়িয়ে শুভশ্রী। এক দরজার ঠিক মুখে দাঁড়িয়ে তিনি। তার পরনে কালো পাড়ের সাদা শাড়ি, সঙ্গে সাদা ব্লাউজ। চোখে চশমা আর মাথা ভর্তি পাকা চুল। বৃদ্ধার বেশে অভিনেত্রীকে চেনা দায়।

এদিকে ভক্তদের প্রশ্নের সীমা নেই। এই রূপে আবার কোন ছবিতে আসতে চলেছেন তাদের প্রিয় নায়িকা? ক্যারিয়ারের মধ্য গগনে থাকা সত্বেও তাকে দেখা যাবে এক বৃদ্ধার চরিত্রে। এটা কী সিনেমা? হইচই জানাচ্ছে, এটি মূলত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর একটি দৃশ্য!

কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর উপর ভিত্তি করে দেবালয় ভট্টাচার্য এই ওয়েব সিরিজ তৈরি করেছেন। তার পরিচালনায় তৈরি হওয়া ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ হইচইতে মুক্তি পেতে চলেছে শিগগির। নাম ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এরআগেও বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করছেন শুভশ্রী। কর্মাশিয়াল ছবি তো বটেই, এর আগে তাকে ‘পরিণীতা’ ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

এছাড়া ‘হাবজি গাবজি’ বা ‘বৌদি ক্যান্টিন’ ছবিতেও অন্য রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ‘বিসমিল্লাহ’ ছবিতে ঋদ্ধি সেনের সঙ্গে অভিনয় করে অন্য ধারার গল্প বলেন তিনি। ‘ধর্মযুদ্ধ’ ছবিতেও তাকে ছক ভাঙা অভিনয় করতে দেখা যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দুবালা ভাতের হোটেলনায়িকাপোস্টশুভশ্রীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT