চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের সচিবালয় ভবনের দৃশ্য, সরকারি দপ্তর ও প্রশাসনিক ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠন করা হয়েছে মন্ত্রিসভা। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর বণ্টন করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি রাতে মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। এর আগে রাত ৭টা ১০ মিনিটের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান।

কে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী
আ. ক. ম মোজাম্মেল হককে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব; ওবায়দুল কাদের পেয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়; আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয়; আনিসুল হকের দায়িত্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শিল্প মন্ত্রণালয়; মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং আসাদুজ্জামান খানের দায়িত্বে থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

Banglabid

এছাড়াও মুহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মোহাম্মদ হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়; ডা. দীপু মনির দায়িত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়; সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়; আব্দুস সালামের দায়িত্বে পরিকল্পনা মন্ত্রণালয়; ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; নারায়ন চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয় এবং জাহাঙ্গীর কবির নানকের দায়িত্বে থাকছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মো. আব্দুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; মো. আবদুস শহীদ কৃষি মন্ত্রণালয়; স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়; ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়; নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলের দায়িত্বে থাকছে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশের মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়
নসরুল হামিদ বিপুর দায়িত্বে থাকছে বিদ্যুৎ বিভাগ; খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয়; জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; জাহিদ ফারুকের দায়িত্বে পানি সম্পদ মন্ত্রণালয়; বেগম সিমিন হোসেন রিমি’র দায়িত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; মহিববুর রহমান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশের মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT