চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশির সিরাপ সেবনে মৃত্যু ঝুঁকি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো, বিশ্ব মানচিত্র ও মেডিকেল সাপোর্ট সিম্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ৩০০টিরও বেশি দেশে কাশির সিরাপ পান শিশুর মৃত্যুর সাথে জড়িত কিনা তা নিয়ে তদন্ত করছে। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে এমনটা জানিয়েছে বিষয়টির সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তি।

তিনি বলেন: ভারত এবং ইন্দোনেশিয়ার ছয়টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছে ওষুধ তৈরিতে ব্যবহৃত নির্দিষ্ট কাঁচামাল সম্পর্কে আরও তথ্য চাইছে তারা। সেইসাথে কোম্পানিগুলি একই সরবরাহকারীর কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করছে কিনা সেই ব্যাপারটিও খতিয়ে দেখছে তারা। তবে এখন পর্যন্ত কোনো সরবরাহকারীর নাম জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী পরিবারগুলিকে শিশুদের জন্য কাশির সিরাপ ব্যবহারের ক্ষেত্রে পুনঃমূল্যায়ন করার পরামর্শ দেওয়া হবে কি না বা এই জাতীয় পণ্যগুলি শিশুদের জন্য চিকিত্সা ক্ষেত্রে কখন কিভাবে ব্যবহৃত হবে তা এখনও জানা যায়নি।
২০২২ সালের জুলাই মাসে গাম্বিয়াতে তীব্র কিডনি প্রদাহের কারণে শিশু মৃত্যু হয়। এরপর ইন্দোনেশিয়া এবং উজবেকিস্তানে একই ঘটনা ঘটে। ডব্লিউএইচও জানিয়েছে, এই শিশুরা সাধারণ অসুস্থতার জন্য ওভার ডোজ কাশির সিরাপ গ্রহণ করেছিল যাতে ডাইথাইলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল নামক একটি পরিচিত টক্সিনের উপস্থিতি পাওয়া যায়।

এখন পর্যন্ত ডব্লিউএইচও ভারত ও ইন্দোনেশিয়ায় ছয়জন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যারা এ সকল সিরাপ তৈরি করেছিল। এই প্রতিষ্ঠানগুলো তদন্তের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা দূষিত উপকরণ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে।

ডব্লিউএইচও ইতিমধ্যেই ২০২২ সালের অক্টোবরে এবং এই মাসের শুরুতে মেডেন ফার্মাসিউটিক্যালস এবং মেরিয়ন বায়োটেক নামক দুটি ভারতীয় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান দ্বারা তৈরি কাশির সিরাপ গ্রহনে নির্দিষ্ট সতর্কতা জারি করেছে। তারা বলেছে, তাদের সিরাপগুলি যথাক্রমে গাম্বিয়া এবং উজবেকিস্তানের শিশু মৃত্যুর সাথে জড়িত ছিল এবং সতর্কতা জানিয়ে তারা মানুষকে সেগুলির ব্যবহার বন্ধ করতে বলেছিল।

বর্তমানে মেডেন এবং মেরিয়নের উৎপাদন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। মেডেন এখন আবার তাদের কারখানা খুলতে চাইছে। ভারত সরকার গত ডিসেম্বরে জানায়, তাদের পরীক্ষায় মেডেনের পণ্যগুলিতে কোনও সমস্যা পাওয়া যায়নি।

ট্যাগ: ইন্দোনেশিয়াডাব্লুএইচওফার্মাসিউটিক্যালবিশ্ব স্বাস্থ্য সংস্থাভারতশিশু মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাফজয়ী দুই ফুটবলারের অবসরে ক্ষুব্ধ ছোটন

পরবর্তী

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে যে সিদ্ধান্ত

পরবর্তী
বিপজ্জনক অ্যাকশন দৃশ্য সহ পাঠান সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে যে সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবদের দৌড় থামালেন মাশরাফীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT